আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

হেভিওয়েট প্রার্থী মহিউদ্দিনের জনপ্রিয়তা দেখলো শহরবাসী

২০ হাজার কর্মী ও সমর্থকদের মুখে ফুটবল ফুটবল 
 
মিছিলে একই ধ্বনি মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই
 
খন্ড খন্ড মিছিল শহরে মিশে রূপ নেয় জনস্রোতে
 
কাজী সাব্বির আহমেদ দীপু 
 
শহর, শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের তৃনমূল বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের কাছে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন কতোটা জনপ্রিয়তা তা আবারও  দেখলো শহরবাসী। বৃহস্পতিবার প্রায় ২০ হাজার কর্মী সমর্থকদের নিয়ে মুন্সীগঞ্জে শহরে বিশাল নির্বাচনী মিছিল নিয়ে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেছেন সর্বমহলের কাছে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ৫ বারের সাবেক এমপি আব্দুল হাইয়ের ছোট ভাই নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পছন্দের নেতা বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র)  প্রার্থী মো. মহিউদ্দিন। 
বৃহস্পতিবার বিকেল ৩টা থেকেই মুন্সীগঞ্জ সদর উপজেলা দুইটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ফুটবল প্রতীক হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা শহরের প্রাণকেন্দ্র থানারপুল এলাকাস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়কে জড়ো হতে থাকে। প্রতিটি খন্ড খন্ড মিছিলে নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে মহিউদ্দিন ভাইয়ের ফুটবল, ফুটবল ফুটবল, মহিউদ্দিন ভাইয়ের ফুটবল " এমন নানা স্লোগানে হাজার হাজার নেতাকর্মীর নির্বাচনী উৎসবে মুখরিত হয়ে উঠে জেলা শহর। এক পর্যায়ে বিকেল ৪টার মধ্যে হাজার হাজার তৃনমুল নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল নির্বাচনী শোডাউনে রূপ নেয় ফুটবল প্রতীকের মিছিল ও জনসংযোগ কর্মকাণ্ড। 
 
বিকেল ৪টা ১০ মিনিটের সময় কালো রঙের পাজারো গাড়ীতে চড়ে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে উপস্থিত হলে "ফুটবল ফুটবল" " মহিউদ্দিন ভাই মহিউদ্দিন ভাই, তোমার কোনো চিন্তা নাই,  ১২ ফেব্রুয়ারী নির্বাচনে তোমার বিজয় হবেই হবে " এমন স্লোগানে মুখরিত হওয়া এক উৎসবমুখর আবহ দীর্ঘ দিন পর লক্ষ্য করল শহরবাসী। এমন পরিবেশ তৈরী হয়েছিল গত ৭ নভেম্বর,  বললেন পৌর মার্কেটের ব্যবসায়ী দিদার হোসেন। 
 
বিকেল ৪টা ১৫ মিনিটের সময় পূর্ব ঘোষিত শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কোটগাঁও এলাকার "পতাকা একাত্তর " পর্যন্ত বিশাল মিছিলের বহর নিয়ে গণসংযোগে শুরু করে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন বিএনপির হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী মো মহিউদ্দিন। 
বৃহস্পতিবার বিকেলে তার নির্বাচনী বিশাল মিছিলের বহর নিয়ে গণসংযোগের মাধ্যমে মহিউদ্দিনের ফুটবল প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক, সুপার মার্কেট, সদর  বাজার, পুরাতন কাচারী, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জনবহুল এলাকায় মহিউদ্দিনের গণসংযোগে জনতার ঢলে জনস্রোতে ফুটবল প্রতীককে ঘিরে পুরো জেলা শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
 
নির্বাচনী মিছিলের বহর নিয়ে গণসংযোগকালে মো. মহিউদ্দিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, কুশল বিনিময় করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফুটবল প্রতীকের প্রতি সমর্থন জানাতে দেখা গেছে।  তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
 
পরে শহরে থানারপুল এলাকায় বিএনপির দলীয় কার্যালয়েরে সামনের সড়কে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন। বক্তব্যে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে বলেন, "আসেন ওপেন লড়াই খেলি, কার জনসমর্থন বেশী তার হিসাব করতে পারবেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরজে উদ্দেশ্য করে সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব ও বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন বললেন, 'পুলিশ প্রশাসন আপনার বাপের না' বিনা অপরাধে নিরীহ মানুষের বিরুদ্ধে অবস্থান নিবে। তারা জানে জনগন কার পাশে আছে "। 
 
শহরের স্থানীয় বাসিন্দা খোকন মিয়া, রাজ্জাক হাওলাদার, বৃদ্ধ আহসান আলী বললেন,, বিএনপি নেতা মহিউদ্দিন দীর্ঘদিন বছর ধরে নির্বাচনী এলাকার সুখ-দুঃখের সঙ্গী। গত ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। নিজে ক্ষতিগ্রস্থ হয়েও তৃনমুল নেতাকর্মীদের ছেড়ে যায়নি মহিউদ্দিন। তাঁর গণসংযোগে 
নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে " মহিউদ্দিনের ফুটবল প্রতীক" মুন্সীগঞ্জ-৩  আসনে শক্ত অবস্থানে থাকার বিষয়টি আবারও সকলকে জানিয়ে গেলো। 
 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুন্সীগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে এই জনতার ঢল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। 
 
এদিকে মহিউদ্দিনের নির্বাচনী গণসংযোগ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সেনাবাহিনীর সদস্যরা শহরে টহল কার্যক্রম চলমান রেখেছিল। তারাও প্রত্যক্ষ করেছে মহিউদ্দিনের জনপ্রিয়তা কতোটুকু। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হেভিওয়েট প্রার্থী মহিউদ্দিনের জনপ্রিয়তা দেখলো শহরবাসী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হেভিওয়েট প্রার্থী মহিউদ্দিনের জনপ্রিয়তা দেখলো শহরবাসী

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত