আপডেট : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

১৪ কোটি টাকায় বহুতল মার্কেট নির্মাণ

১৪ কোটি টাকায় বহুতল মার্কেট নির্মাণ
 
ট্যুরিজম জোন ও মডেল টাউন নির্মাণের নির্দেশ 
 
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম
আরও জানিয়েছেন, এই প্রকল্পের পাশাপাশি পৌরসভার অনগ্রসর চিরকিশোরগঞ্জ এলাকায় ট্যুরিজম জোন এবং মডেল টাউন নির্মাণের বিষয়ে প্রকল্প প্রণয়ন করতে পৌরসভার প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য পৌরসভার পক্ষ থেকে বিশেষজ্ঞ ডিজাইনার নিয়োজিত করা হবে।
 
১৪ কোটি টাকায় বহুতল মার্কেট নির্মাণ 
 
এছাড়া নগরবাসীর জন্য কাচারী মোড় এলাকায় বহুতল মার্কেট নির্মাণ করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ১৪ কোটি টাকা অর্থায়নের চূড়ান্ত আশ্বাস প্রদান করা হয়েছে। আইইউজিআইপি ও এলজিইডির প্রকল্প পরিচালককে ডিসেম্বর মাসের প্রথমার্ধে মার্কেটের ডিজাইন ও প্রাক্কলন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
 
আন্তঃজেলা টার্মিনাল স্থাপন
 
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম  জানান,  মুন্সীগঞ্জ পৌরসভায় কোনো আন্ত:জেলা টার্মিনাল নেই। তাই এ বিশেষ পৌরসভাকে স্থানীয় জনগণের সাথে অংশীজনদের সাথে পরামর্শ ও স্থান নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে নির্দেশনা দিয়েছেন। মুন্সীগঞ্জ পৌরসভাকে সার্বিক ভাবে নিরাপদ ও অত্যাধুনিক নগরে পরিণত করতে পরিকল্পনা কমিশন সর্বাত্মক সহযোগিতা করবেন মর্মে অতিরিক্ত সচিব কবীর আহাম্মদ আশ্বাস প্রদান করেছেন।
 
দ্রুত সড়ক নির্মাণের নির্দেশ
 
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, অতি দ্রুত জনস্বার্থে পৌরবাসীর যাতায়াত সুবিধা সুগম করতে মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে ডিসি অফিস হয়ে কাটাখালী সড়ক এবং সুপার মার্কেট থেকে জেনারেল হাসপাতাল সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন। এই প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশন বিশেষ অগ্রাধিকার প্রদান করবে মর্মে ভৌত অবকাঠামো বিভাগের চীফ কবির আহাম্মদ অবহিত করেন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

১৪ কোটি টাকায় বহুতল মার্কেট নির্মাণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১৪ কোটি টাকায় বহুতল মার্কেট নির্মাণ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত