আওয়ামী দুঃশাসনের পতনের পর হাজার বছরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন পুনরুদ্ধার করলো বিএনপি। জেলার তিনটি আসনেই বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের তিন প্রার্থী। বৃহস্পতিবার মধ্য রাতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ভোট গণনা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী। এর মধ্য দিয়ে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ ও মো. কামরুজ্জামান রতন এবং সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করলো বিএনপি।
ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন- মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো. আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনে আব্দুস সালাম আজাদ ও জেলা সদর আসন হিসেবে পরিচিত মুন্সীগঞ্জ-৩ আসনে মো কামরুজ্জামান রতন।
খোঁজ নিয়ে ও নির্বাচনি এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসন। নানা কারণেই আলেচিত এই আসনটি। যা বিগত দিনে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এ আসনে বিএনপি থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন দলটির সাবেক মহাসচিব ও প্রয়াত রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার ছেলে মাহি বি চৌধুরী। বি চৌধুরী দল ছাড়ার পর আসনটি হারিয়ে ফেলে বিএনপি।
মুন্সীগঞ্জ-২ আসনে সর্বশেষ বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান সিনহা। এরপর এ আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়।
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হয়ে সর্বশেষ সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল হাই। এরপর আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। দীর্ঘ ১৭ বছর পর
বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনের নেতৃত্বে হারানো আসনটি পুনরুদ্ধার করলো বিএনপি।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।