আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

"সনাতন ধর্মাবলম্বীদের একটি দলের সম্পত্তি মনে করা হতো" লৌহজংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘একসময় সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ রাজনৈতিক দলের নিজস্ব সম্পত্তি মনে করা হতো। প্রতিমার হাত-পা ভাঙচুর করে অন্যায়ভাবে বিএনপির বিরুদ্ধে মামলা দেওয়া হতো। এসব ঘটনার দায় বিএনপির ওপর চাপিয়ে দেশ-বিদেশে এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে, বিএনপি ক্ষমতায় এলে এ দেশে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব থাকবে না।’
 
সোমবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আব্দুস সালাম আজাদ বলেন, ‘একসময় মূর্তির হাত ভাঙা হয়েছে, পা ভাঙা হয়েছে। অথচ অকারণে মামলাগুলো হতো বিএনপির বিরুদ্ধে। যা কখনোই বিএনপি করেনি। এসব ঘটনার দায় বিএনপির ওপর চাপিয়ে বিদেশিদের, বিশেষ করে একটি প্রতিবেশী রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করা হতো যে, বিএনপি ক্ষমতায় এলে এ দেশের হিন্দুদের অস্তিত্ব থাকবে না। এভাবেই সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ দলের একক সমর্থক কিংবা নিজস্ব সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো।’
 
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এ দেশেরই নাগরিক। তাঁরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা শাসকগোষ্ঠীর সম্পত্তি নন। রাজনৈতিক স্বার্থে তাঁদের ব্যবহার করার যে অপচেষ্টা চলেছিল, তা আজ প্রমাণিত হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।
 
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী পরিস্থিতির কথা তুলে ধরে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘২৪ সালের পর যখন আমরা লক্ষ্য করেছি, একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর আঘাত করার চেষ্টা করছে, তখন আমাদের নেতা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। অনেক মন্দির পাহারা দিয়েছি, অনেক মন্দিরে নিজেরা অবস্থান নিয়েছি। কোথাও কোথাও নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োজিত করেছি। আপনাদের যেকোনো ভালো-মন্দে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি।’
 
আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর ও নিরাপদ করতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার কথাও তুলে ধরেন তিনি।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, বাদল হোসেন হাওলাদার, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনুজ কুমার, সাধারণ সম্পাদক অজয় প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

"সনাতন ধর্মাবলম্বীদের একটি দলের সম্পত্তি মনে করা হতো" লৌহজংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

"সনাতন ধর্মাবলম্বীদের একটি দলের সম্পত্তি মনে করা হতো" লৌহজংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘একসময় সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ রাজনৈতিক দলের নিজস্ব সম্পত্তি মনে করা হতো। প্রতিমার হাত-পা ভাঙচুর করে অন্যায়ভাবে বিএনপির বিরুদ্ধে মামলা দেওয়া হতো। এসব ঘটনার দায় বিএনপির ওপর চাপিয়ে দেশ-বিদেশে এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে, বিএনপি ক্ষমতায় এলে এ দেশে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব থাকবে না।’
 
সোমবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আব্দুস সালাম আজাদ বলেন, ‘একসময় মূর্তির হাত ভাঙা হয়েছে, পা ভাঙা হয়েছে। অথচ অকারণে মামলাগুলো হতো বিএনপির বিরুদ্ধে। যা কখনোই বিএনপি করেনি। এসব ঘটনার দায় বিএনপির ওপর চাপিয়ে বিদেশিদের, বিশেষ করে একটি প্রতিবেশী রাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করা হতো যে, বিএনপি ক্ষমতায় এলে এ দেশের হিন্দুদের অস্তিত্ব থাকবে না। এভাবেই সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ দলের একক সমর্থক কিংবা নিজস্ব সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো।’
 
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এ দেশেরই নাগরিক। তাঁরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা শাসকগোষ্ঠীর সম্পত্তি নন। রাজনৈতিক স্বার্থে তাঁদের ব্যবহার করার যে অপচেষ্টা চলেছিল, তা আজ প্রমাণিত হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।
 
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী পরিস্থিতির কথা তুলে ধরে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘২৪ সালের পর যখন আমরা লক্ষ্য করেছি, একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর আঘাত করার চেষ্টা করছে, তখন আমাদের নেতা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। অনেক মন্দির পাহারা দিয়েছি, অনেক মন্দিরে নিজেরা অবস্থান নিয়েছি। কোথাও কোথাও নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োজিত করেছি। আপনাদের যেকোনো ভালো-মন্দে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি।’
 
আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর ও নিরাপদ করতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার কথাও তুলে ধরেন তিনি।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, বাদল হোসেন হাওলাদার, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনুজ কুমার, সাধারণ সম্পাদক অজয় প্রমুখ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত