আপডেট : রোববার, ০৩ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

'নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উৎসবমুখর

তৃণমূল পর্যায়ে ১২–১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে  সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকাল ৫ টায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
 
 এ সময় মুন্সীগঞ্জ প্রান্তে জেলা পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত মানু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,  রাজনীতিবিদ এবং মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
 
শহরের শহীদ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান
ছিল উৎসবমুখর। খেলা শেষে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও লৌহজং উপজেলার বালকদের মধ্যকার ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলায় এই ক্রীড়া আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। একই সময় মুন্সীগঞ্জ পৌরসভা ও শ্রীনগর উপজেলার অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে গড়ে তোলা এবং তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সুনিয়ন্ত্রিত প্রশিক্ষণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে। পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল প্রাণবন্ত উৎসাহ ও উচ্ছ্বাস।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

'নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উৎসবমুখর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

'নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উৎসবমুখর

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image
 
তৃণমূল পর্যায়ে ১২–১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে  সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকাল ৫ টায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
 
 এ সময় মুন্সীগঞ্জ প্রান্তে জেলা পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত মানু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,  রাজনীতিবিদ এবং মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
 
শহরের শহীদ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান
ছিল উৎসবমুখর। খেলা শেষে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও লৌহজং উপজেলার বালকদের মধ্যকার ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলায় এই ক্রীড়া আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। একই সময় মুন্সীগঞ্জ পৌরসভা ও শ্রীনগর উপজেলার অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে গড়ে তোলা এবং তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সুনিয়ন্ত্রিত প্রশিক্ষণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে। পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল প্রাণবন্ত উৎসাহ ও উচ্ছ্বাস।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত