আপডেট : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

* মুন্সীগঞ্জে দুর্গাপূজার বিসর্জনে তিন স্তরের নিরাপত্তা, আছে কিউআরটি টিম - ঢাকা রেঞ্জের ডিআইজি

* নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ বিসর্জন আয়োজনে প্রস্তুত আছি - পুলিশ সুপার 
 
শারদীয় দুর্গাপূজার বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে মুন্সীগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। বিসর্জনস্থলসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দায়িত্ব পালন করবে কিউআরটি (QRT) টিমসহ পুলিশের বিভিন্ন ইউনিট।
 
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের জয়কালী মাতা মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী।
 
তিনি বলেন, “এখানে আমরা তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। আমাদের মোবাইল টিম, গাড়ি নিয়ে টহল, স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে পুলিশ, আনসার সদস্য ও ট্রাফিক পুলিশ রয়েছে। পূজারীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
 
বিসর্জনের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কিউআরটি টিম থাকবে এবং বিসর্জনস্থলেও পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজা ও বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
পুলিশের কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে সাইফুজ্জামান ফারুকী বলেন, স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা ছাড়া পুলিশের কার্যক্রম পরিচালনা করা দুরূহ। সবার সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।
 
এ সময় মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজে মাদক এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, এটি নির্মূল করা না গেলে যুবসমাজ ও মেধা ক্ষতিগ্রস্ত হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে ফিরিয়ে আনতে সবাইকে সচেতনতার সঙ্গে কাজ করতে হবে।
 
এদিকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, প্রতিমা তৈরি থেকে শুরু করে পূজার আয়োজন পর্যন্ত জেলা পুলিশ নিবিড়ভাবে তদারকি করেছে। পূজা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হয়, সে জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
 
তিনি আরও বলেন, বিসর্জন উৎসব-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি রয়েছে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
 
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহমেদ, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

* মুন্সীগঞ্জে দুর্গাপূজার বিসর্জনে তিন স্তরের নিরাপত্তা, আছে কিউআরটি টিম - ঢাকা রেঞ্জের ডিআইজি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

* মুন্সীগঞ্জে দুর্গাপূজার বিসর্জনে তিন স্তরের নিরাপত্তা, আছে কিউআরটি টিম - ঢাকা রেঞ্জের ডিআইজি

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত