আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক পঞ্চসার ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. রুহুল আমিনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে তদন্তের নির্দেশ জারির পরপরই প্রশাসনের অনুমতি ছাড়াই সংবাদ সম্মেলন আয়োজন এবং পরে সেটি অস্বীকার করার ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের ডেকে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, পঞ্চসার ইউপি সচিবের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নে অনিয়ম, বদলি ও পুনঃপদায়নে অবৈধ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
গত ২৬ আগস্ট একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এসব অভিযোগ খতিয়ে দেখতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা। উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত স্মারক নং-৮০৬-এর চিঠিতে নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করে দ্রুত সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, তদন্ত প্রক্রিয়া শুরুর পর গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিজের কক্ষে স্থানীয় সাংবাদিকদের ডেকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বক্তব্য দেন ইউপি সচিব মো. রুহুল আমিন সবুজ। এ সময় পরিষদের একাধিক সদস্যও উপস্থিত ছিলেন।
তবে সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের সংবাদ সম্মেলন বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তিনি প্রশাসনের কোনো অনুমতি নেননি বলে অভিযোগ উঠেছে। পরে অনুমতি নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি সংবাদ সম্মেলনের বিষয়টিই অস্বীকার করেন। ইউপি সচিব মো. রুহুল আমিন বলেন, আমি কোন সংবাদ সম্মেলন করিনি। সাংবাদিকরা আমার কাছে জানতে এসেছিলেন। আমি কেবল তাঁদের উত্তর ও বক্তব্য দিয়েছি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকারি বিধি অনুযায়ী অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা সংবাদ সম্মেলন করতে পারেন না। এমনকি পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। ইউপি সচিব এ বিষয়ে কোনো অনুমতি নেননি বলেও জানান তিনি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক পঞ্চসার ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক পঞ্চসার ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. রুহুল আমিনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে তদন্তের নির্দেশ জারির পরপরই প্রশাসনের অনুমতি ছাড়াই সংবাদ সম্মেলন আয়োজন এবং পরে সেটি অস্বীকার করার ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের ডেকে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, পঞ্চসার ইউপি সচিবের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নে অনিয়ম, বদলি ও পুনঃপদায়নে অবৈধ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
গত ২৬ আগস্ট একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এসব অভিযোগ খতিয়ে দেখতে মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা। উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত স্মারক নং-৮০৬-এর চিঠিতে নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করে দ্রুত সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, তদন্ত প্রক্রিয়া শুরুর পর গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিজের কক্ষে স্থানীয় সাংবাদিকদের ডেকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বক্তব্য দেন ইউপি সচিব মো. রুহুল আমিন সবুজ। এ সময় পরিষদের একাধিক সদস্যও উপস্থিত ছিলেন।
তবে সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের সংবাদ সম্মেলন বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তিনি প্রশাসনের কোনো অনুমতি নেননি বলে অভিযোগ উঠেছে। পরে অনুমতি নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি সংবাদ সম্মেলনের বিষয়টিই অস্বীকার করেন। ইউপি সচিব মো. রুহুল আমিন বলেন, আমি কোন সংবাদ সম্মেলন করিনি। সাংবাদিকরা আমার কাছে জানতে এসেছিলেন। আমি কেবল তাঁদের উত্তর ও বক্তব্য দিয়েছি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সরকারি বিধি অনুযায়ী অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা সংবাদ সম্মেলন করতে পারেন না। এমনকি পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। ইউপি সচিব এ বিষয়ে কোনো অনুমতি নেননি বলেও জানান তিনি।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত