আপডেট : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান লৌহজংয়ে ২২ শিক্ষার্থী আটক মুচলেকা দিয়ে মুক্তি, কয়েকজনের মোবাইল ফোন জব্দ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি শিক্ষামূলক অনুষ্ঠান চলাকালে ‘জয় বাংলা’ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার দাবিতে স্লোগান দেওয়ার ঘটনায় ২২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সোপর্দ করার পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
     
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিদ্যালয় প্রাঙ্গণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক একটি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
     
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতে স্লোগান দেয়। এ সময় অনুষ্ঠানস্থলে থাকা পুলিশ স্লোগানদাতা শিক্ষার্থীদের ধাওয়া করে ২২ জনকে আটক করে। পরে তাদের বিদ্যালয় ভবনের দোতলার একটি কক্ষে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। অনুষ্ঠান শেষে বিকেল তিনটার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
     
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফেরদাউস হিলাল বলেন, আটক শিক্ষার্থীদের অধিকাংশই দশম শ্রেণির। তবে যারা স্লোগান দিয়েছে, তারা কৌশলে পালিয়ে গেছে। আটক শিক্ষার্থীরা নিরপরাধ।
      
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, আটক শিক্ষার্থীদের বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। কয়েকজনের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা জানতে ফোনগুলো পরীক্ষা করে খোঁজ নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান লৌহজংয়ে ২২ শিক্ষার্থী আটক মুচলেকা দিয়ে মুক্তি, কয়েকজনের মোবাইল ফোন জব্দ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান লৌহজংয়ে ২২ শিক্ষার্থী আটক মুচলেকা দিয়ে মুক্তি, কয়েকজনের মোবাইল ফোন জব্দ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি শিক্ষামূলক অনুষ্ঠান চলাকালে ‘জয় বাংলা’ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার দাবিতে স্লোগান দেওয়ার ঘটনায় ২২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সোপর্দ করার পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
     
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিদ্যালয় প্রাঙ্গণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক একটি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
     
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতে স্লোগান দেয়। এ সময় অনুষ্ঠানস্থলে থাকা পুলিশ স্লোগানদাতা শিক্ষার্থীদের ধাওয়া করে ২২ জনকে আটক করে। পরে তাদের বিদ্যালয় ভবনের দোতলার একটি কক্ষে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। অনুষ্ঠান শেষে বিকেল তিনটার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
     
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফেরদাউস হিলাল বলেন, আটক শিক্ষার্থীদের অধিকাংশই দশম শ্রেণির। তবে যারা স্লোগান দিয়েছে, তারা কৌশলে পালিয়ে গেছে। আটক শিক্ষার্থীরা নিরপরাধ।
      
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, আটক শিক্ষার্থীদের বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। কয়েকজনের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা জানতে ফোনগুলো পরীক্ষা করে খোঁজ নেওয়া হচ্ছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত