মুন্সীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১২ বিষয়ে বিভিন্ন আইনজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তোতা মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. হানান মিয়া (জুয়েল) এবং পি.পি. (জেলা ও দায়রা জজ) মো. সুমন সরদার। নারী ও শিশু ইস্পিশাল পিপি এডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সাবেক পিপি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুর।
কর্মশালায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১২সহ অভিবাসীদের অধিকার, আইনি সহায়তা এবং ন্যায়বিচারে অভিগম্যতা নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, আইনি সহায়তা নিশ্চিত করা এবং অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আইনজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের আরও দক্ষ ও সচেতন করে তুলতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
ওকাবের প্রজেক্ট কঅডিনেটর আব্দুল্লাহ আল মামুন কেস ম্যানেজমেন্ট ঝুমুর বিশ্বাস।
"অভিবাসী বা প্রবাসীদের অধিকার এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার উন্নত করার জন্য সম্মিলিত প্রয়াস বা যৌথ পদক্ষেপ", এর আওতায় এ কর্মশালার আয়োজন করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। এতে সংশ্লিষ্ট আইনজীবী ও অংশীজনরা অংশ নেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত