আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসক
মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশ
▪️নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা
▪️সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিবিড় তদারকির নির্দেশনা
▪️বিআরটিএকে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা
মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিবিড় তদারকির মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক এ সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত নির্দেশ দিয়েছেন।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।
সভার শুরুতে পুলিশ সুপার জুন মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং অপরাধ দমনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
এরপর সভায় বক্তারা মাদক ও কিশোর গ্যাং নির্মূলে বিগত সভায় ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া সভায় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সড়ক দুর্ঘটনা হ্রাস, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ
বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও আইনশৃঙ্খলা সভায় আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, জনসমাগমস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি একই সঙ্গে বিআরটিএকে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি/বাইক চালকদের বিরুদ্ধে সকল উপজেলায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

মতামত