আগামীকাল মুন্সীগঞ্জ শহরে জেলা ছাত্রদলের উদ্যোগে
অনুষ্ঠিত হবে "সবার আগে বাংলাদেশ "শীর্ষক আলোচনা সভা ও কনসার্ট
আগামীকাল ৪ আগষ্ট মঙ্গলবার "সবার আগে বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা ও কনসার্ট
অনুষ্ঠিত হবে। আর এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা
ছাত্রদল। গতকাল রোববার বিকেলে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকাস্থ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপির কার্যালয়ে এই
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার উদ্যোগে ওই কনসার্ট এর আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সীগঞ্জ জেলার সভাপতি জাহিদুর রহমান জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রোমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ছাত্রদল বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি জাহিদুর রহমান জামাল বলেন, আগামীকাল মঙ্গলবার ৪ আগষ্ট বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হবে "সবার আগে বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা ও কনসার্ট। এ অনুষ্ঠান আয়োজনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের অনুমতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আয়োজিত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলতে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
জেলা ছাত্রদল সভাপতি জাহিদুর রহমান জামাল আরও বলেন, সভায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এর প্রেক্ষিতে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত