আপডেট : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

আধুনিকায়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে নারায়ণগঞ্জের গ্রামীণ অর্থনীতি ৪ উপজেলায় দৃশ্যমান এলজিইডি’র আধুনিক মার্কেট

 ​নারায়ণগঞ্জের গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন (সিআরএমআইডিপি)’ প্রকল্প। প্রকল্পের আওতায় জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে জেলার ৫টি উপজেলার মধ্যে ৪টিতেই ইতিমধ্যে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন মার্কেট ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে।

এলজিডি নারায়ণগঞ্জ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় প্রতিটি উপজেলায় একটি করে মোট ৫টি আধুনিক মার্কেট ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। এর মধ্যে রূপগঞ্জ উপজেলা ব্যতীত বাকি চারটি উপজেলা সদর, বন্দর, সোনারগাঁ ও আড়াইহাজারে মার্কেট ভবনের নির্মাণ কাজ সফলভাবে শেষ হয়েছে। নবনির্মিত এই ভবনগুলো ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দোকান বরাদ্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই মার্কেটগুলো ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট দ্বিতল ভবন। প্রতিটি ফ্লোর ৩,০০০ থেকে ১০,০০০ বর্গফুটের। ভবনের নিচতলায় মাছ, মাংস ও কাঁচাবাজারের জন্য নির্ধারিত স্থান রয়েছে। দ্বিতীয় তলায় বরাদ্দ দেওয়া হবে হার্ডওয়্যার, গার্মেন্টস ও কসমেটিকস সামগ্রীর দোকান। সরকারের ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ অনুযায়ী এসব দোকানের আয় বণ্টন ও রক্ষণাবেক্ষণ করা হবে।সারাদেশে ৩৬৪টি বাজারে কাজ শুরু হলেও ১৪২টি বাজারে খাস জমি না পাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে নারায়ণগঞ্জে জেলায় প্রকল্প বাস্তবায়নের হার ও অগ্রগতি সন্তোষজনক।

স্থানীয়দের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক সরাসরি তার পণ্যের ন্যায্যমূল্য পাবে। এছাড়া গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এটি দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে যা ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে ত্বরান্বিত করবে।

শনিবার (৪ এপ্রিল) বন্দর উপজেলার ঐতিহাসিক লাঙ্গলবন্দ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। নবনির্মিত আধুনিক ভবনের নিচতলায় উন্মুক্ত স্থানে বসেছে অস্থায়ী কাঁচাবাজার। সেখানে স্থানীয় জেলেরা নদীর মাছ এবং প্রান্তিক কৃষকরা তাদের খেতের টাটকা সবজি বিক্রি করছেন। কাদা-খোয়া আর নোংরা পরিবেশের চিরাচরিত গ্রামীণ বাজারের দৃশ্য বদলে সেখানে এখন বিরাজ করছে পরিচ্ছন্ন পরিবেশ।

বাজারে আসা ক্রেতা বিল্লাল হোসেন মেম্বার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,​“একই ছাদের নিচে মাছ-মাংস থেকে শুরু করে মুদি পণ্য সবকিছু পাওয়া যাচ্ছে। বাজারের পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা উন্নত কোনো দেশে আছি। দেশের সামগ্রিক অর্থনীতিতে এই প্রকল্পের প্রভাব হবে সুদূরপ্রসারী।”

একই চিত্র দেখা গেছে সদর উপজেলার ফতুল্লা বাজারেও। স্থানীয় তরুণ প্রধান নামের এক যুবক জানান, আগে বৃষ্টি হলে বাজার কাদা-পানিতে একাকার হয়ে যেত। এখন আধুনিক এই অবকাঠামো হওয়ায় মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানুজ্জামান বলেন ​“রূপগঞ্জ বাদে জেলার চারটি উপজেলায় মার্কেট ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে নতুন করে আরও ৫টি গ্রামীণ বাজারে আধুনিক মার্কেট নির্মাণের প্রস্তাব পাঠিয়েছি। সরকার যদি সেগুলো ডিপিপিভুক্ত করে, তবে নারায়ণগঞ্জের গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আধুনিকায়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে নারায়ণগঞ্জের গ্রামীণ অর্থনীতি ৪ উপজেলায় দৃশ্যমান এলজিইডি’র আধুনিক মার্কেট
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আধুনিকায়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে নারায়ণগঞ্জের গ্রামীণ অর্থনীতি ৪ উপজেলায় দৃশ্যমান এলজিইডি’র আধুনিক মার্কেট

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

 ​নারায়ণগঞ্জের গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন (সিআরএমআইডিপি)’ প্রকল্প। প্রকল্পের আওতায় জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে জেলার ৫টি উপজেলার মধ্যে ৪টিতেই ইতিমধ্যে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন মার্কেট ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে।

এলজিডি নারায়ণগঞ্জ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় প্রতিটি উপজেলায় একটি করে মোট ৫টি আধুনিক মার্কেট ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। এর মধ্যে রূপগঞ্জ উপজেলা ব্যতীত বাকি চারটি উপজেলা সদর, বন্দর, সোনারগাঁ ও আড়াইহাজারে মার্কেট ভবনের নির্মাণ কাজ সফলভাবে শেষ হয়েছে। নবনির্মিত এই ভবনগুলো ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দোকান বরাদ্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই মার্কেটগুলো ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট দ্বিতল ভবন। প্রতিটি ফ্লোর ৩,০০০ থেকে ১০,০০০ বর্গফুটের। ভবনের নিচতলায় মাছ, মাংস ও কাঁচাবাজারের জন্য নির্ধারিত স্থান রয়েছে। দ্বিতীয় তলায় বরাদ্দ দেওয়া হবে হার্ডওয়্যার, গার্মেন্টস ও কসমেটিকস সামগ্রীর দোকান। সরকারের ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ অনুযায়ী এসব দোকানের আয় বণ্টন ও রক্ষণাবেক্ষণ করা হবে।সারাদেশে ৩৬৪টি বাজারে কাজ শুরু হলেও ১৪২টি বাজারে খাস জমি না পাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে নারায়ণগঞ্জে জেলায় প্রকল্প বাস্তবায়নের হার ও অগ্রগতি সন্তোষজনক।

স্থানীয়দের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক সরাসরি তার পণ্যের ন্যায্যমূল্য পাবে। এছাড়া গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এটি দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে যা ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে ত্বরান্বিত করবে।

শনিবার (৪ এপ্রিল) বন্দর উপজেলার ঐতিহাসিক লাঙ্গলবন্দ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। নবনির্মিত আধুনিক ভবনের নিচতলায় উন্মুক্ত স্থানে বসেছে অস্থায়ী কাঁচাবাজার। সেখানে স্থানীয় জেলেরা নদীর মাছ এবং প্রান্তিক কৃষকরা তাদের খেতের টাটকা সবজি বিক্রি করছেন। কাদা-খোয়া আর নোংরা পরিবেশের চিরাচরিত গ্রামীণ বাজারের দৃশ্য বদলে সেখানে এখন বিরাজ করছে পরিচ্ছন্ন পরিবেশ।

বাজারে আসা ক্রেতা বিল্লাল হোসেন মেম্বার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,​“একই ছাদের নিচে মাছ-মাংস থেকে শুরু করে মুদি পণ্য সবকিছু পাওয়া যাচ্ছে। বাজারের পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা উন্নত কোনো দেশে আছি। দেশের সামগ্রিক অর্থনীতিতে এই প্রকল্পের প্রভাব হবে সুদূরপ্রসারী।”

একই চিত্র দেখা গেছে সদর উপজেলার ফতুল্লা বাজারেও। স্থানীয় তরুণ প্রধান নামের এক যুবক জানান, আগে বৃষ্টি হলে বাজার কাদা-পানিতে একাকার হয়ে যেত। এখন আধুনিক এই অবকাঠামো হওয়ায় মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানুজ্জামান বলেন ​“রূপগঞ্জ বাদে জেলার চারটি উপজেলায় মার্কেট ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে নতুন করে আরও ৫টি গ্রামীণ বাজারে আধুনিক মার্কেট নির্মাণের প্রস্তাব পাঠিয়েছি। সরকার যদি সেগুলো ডিপিপিভুক্ত করে, তবে নারায়ণগঞ্জের গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত