সরকার ঘোষিত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ নিধন নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী গোপনে নদীতে জাল ফেলে ইলিশ শিকার করছেন। এ খবর পেয়ে শনিবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও কোস্ট গার্ডের কর্মকর্তাদের নিয়ে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেছি বলে জানিয়েছেন
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।
মা ইলিশ রক্ষায় শনিবার সকালে মুন্সীগঞ্জের পদ্মা নদীতে লৌহজং উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে ৮ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই কেজি ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। অভিযানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ নেতৃত্ব দিয়েছেন।
সালাম আজাদ এমপি আরও বলেন, শনিবার পদ্মা নদীর শ্রীনগর পয়েন্টে জেলেদের সতর্ক করার পর তাঁরা মাছ ধরা বন্ধ করে চলে যান।
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। লৌহজং, শ্রীনগর ও টঙ্গীবাড়িসহ পদ্মাপাড়ের সবাই সচেতন হলে ইলিশ আহরণ বন্ধ রাখা সম্ভব হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেদের পাশে থেকে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন সালাম আজাদ এমপি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত