আপডেট : বুধবার, ২৪ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ইনস্টাগ্রামে পরিচয়, ব্ল্যাকমেইলে টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ; মুন্সীগঞ্জে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত, স্বর্ণ বিক্রিতে সহযোগী এবং একজন স্বর্ণ ব্যবসায়ী।
 
মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো মেনহাজুল আলম। 
 
ব্রিফিংয়ে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৫ বছর। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা ফেরদৌস আলম হামিম (১৯)-এর সঙ্গে কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সেই সুযোগ কাজে লাগিয়ে হামিম ও তার সহযোগীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে কিশোরীর কাছ থেকে টাকা দাবি করতে থাকে।
 
জানা যায়, নিজের কাছে টাকা না থাকায় কিশোরী পরিবারের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে অভিযুক্তের কাছে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ পাঠায়। পরবর্তীতে আরও অর্থের জন্য চাপ দেওয়া হলে সে পুনরায় স্বর্ণ বিক্রির সিদ্ধান্ত নেয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুন্সীগঞ্জের চরকেওয়ার এলাকার মো. হোসেন শাওন তাজ সরকার ওরফে বাবুর (২০) সহযোগিতা নেয়। বাবু কিশোরীর কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে নামমাত্র মূল্য পরিশোধ করেন এবং পরে সেগুলো মুন্সীগঞ্জ শহরের শৈলী স্বর্ণ শিল্পালয়ের স্বত্বাধিকারী সুধাংশ মুখার্জীর (৪৬) কাছে বিক্রি করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সুধাংশ মুখার্জী জানান, তিনি স্বর্ণগুলো গলিয়ে অন্যত্র বিক্রি করেছেন।
 
আরও জানানো হয়, গত ২২ জুন বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার খালইস্ট এলাকা থেকে মো. হোসেন শাওন তাজ সরকার বাবুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ ব্যবসায়ী সুধাংশ মুখার্জীকে তার দোকান থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একই দিন রাত ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে মূল অভিযুক্ত ফেরদৌস আলম হামিমকে গ্রেপ্তার করে পুলিশ।
 
গ্রেপ্তারের সময় হামিমের ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ইনস্টাগ্রামে পরিচয়, ব্ল্যাকমেইলে টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ; মুন্সীগঞ্জে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ইনস্টাগ্রামে পরিচয়, ব্ল্যাকমেইলে টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ; মুন্সীগঞ্জে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image
ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত, স্বর্ণ বিক্রিতে সহযোগী এবং একজন স্বর্ণ ব্যবসায়ী।
 
মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো মেনহাজুল আলম। 
 
ব্রিফিংয়ে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৫ বছর। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা ফেরদৌস আলম হামিম (১৯)-এর সঙ্গে কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সেই সুযোগ কাজে লাগিয়ে হামিম ও তার সহযোগীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে কিশোরীর কাছ থেকে টাকা দাবি করতে থাকে।
 
জানা যায়, নিজের কাছে টাকা না থাকায় কিশোরী পরিবারের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে অভিযুক্তের কাছে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ পাঠায়। পরবর্তীতে আরও অর্থের জন্য চাপ দেওয়া হলে সে পুনরায় স্বর্ণ বিক্রির সিদ্ধান্ত নেয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুন্সীগঞ্জের চরকেওয়ার এলাকার মো. হোসেন শাওন তাজ সরকার ওরফে বাবুর (২০) সহযোগিতা নেয়। বাবু কিশোরীর কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে নামমাত্র মূল্য পরিশোধ করেন এবং পরে সেগুলো মুন্সীগঞ্জ শহরের শৈলী স্বর্ণ শিল্পালয়ের স্বত্বাধিকারী সুধাংশ মুখার্জীর (৪৬) কাছে বিক্রি করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সুধাংশ মুখার্জী জানান, তিনি স্বর্ণগুলো গলিয়ে অন্যত্র বিক্রি করেছেন।
 
আরও জানানো হয়, গত ২২ জুন বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার খালইস্ট এলাকা থেকে মো. হোসেন শাওন তাজ সরকার বাবুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ ব্যবসায়ী সুধাংশ মুখার্জীকে তার দোকান থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একই দিন রাত ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে মূল অভিযুক্ত ফেরদৌস আলম হামিমকে গ্রেপ্তার করে পুলিশ।
 
গ্রেপ্তারের সময় হামিমের ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত