আপডেট : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত ২২ দিন মুন্সীগঞ্জসহ ২০টি জেলায় ইলিশসহ সকল মাছ আহরণ নিষিদ্ধ

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত

জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

২২ দিন মুন্সীগঞ্জসহ ২০টি জেলায় ইলিশসহ সকল মাছ আহরণ নিষিদ্ধ

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় ইলিশসহ সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, বাজারজাত, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। রোববার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় উপরোক্ত বিষয় অবহিত করা হয়েছে।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফী। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভায় ইলিশ সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনার নির্দেশনা দেওয়া হয় এবং এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে যাত্রীবাহী নৌযান, সড়কপথ, হাট-বাজার, আড়ত ও মাছঘাটে নিয়মিত অভিযান ও মনিটরিং জোরদারের জন্য বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদন ও বিপণন বন্ধে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়। সভায় ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

জেলায় ১০২ দশমিক ৫৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ

২৫ কেজি হারে চাল পাবে ৪১০৩টি জেলে পরিবার

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ৪ হাজার ১০৩টি জেলে পরিবারের জন্য প্রতিটি পরিবারকে ২৫ কেজি হারে মোট ১০২.৫৭৫ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ অনুমোদন করা হয়েছে। শিগগিরই উপজেলা নির্বাহী অফিসারদের তদারকিতে এ চাল বিতরণ করা হবে। জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত ২২ দিন মুন্সীগঞ্জসহ ২০টি জেলায় ইলিশসহ সকল মাছ আহরণ নিষিদ্ধ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত ২২ দিন মুন্সীগঞ্জসহ ২০টি জেলায় ইলিশসহ সকল মাছ আহরণ নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত

জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

২২ দিন মুন্সীগঞ্জসহ ২০টি জেলায় ইলিশসহ সকল মাছ আহরণ নিষিদ্ধ

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় ইলিশসহ সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, বাজারজাত, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। রোববার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় উপরোক্ত বিষয় অবহিত করা হয়েছে।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফী। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভায় ইলিশ সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনার নির্দেশনা দেওয়া হয় এবং এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে যাত্রীবাহী নৌযান, সড়কপথ, হাট-বাজার, আড়ত ও মাছঘাটে নিয়মিত অভিযান ও মনিটরিং জোরদারের জন্য বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদন ও বিপণন বন্ধে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়। সভায় ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

জেলায় ১০২ দশমিক ৫৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ

২৫ কেজি হারে চাল পাবে ৪১০৩টি জেলে পরিবার

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ৪ হাজার ১০৩টি জেলে পরিবারের জন্য প্রতিটি পরিবারকে ২৫ কেজি হারে মোট ১০২.৫৭৫ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ অনুমোদন করা হয়েছে। শিগগিরই উপজেলা নির্বাহী অফিসারদের তদারকিতে এ চাল বিতরণ করা হবে। জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত