মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে চরম ভোগান্তিতে পড়েছে অন্তত ১০টি পরিবার। যাতায়াতের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় দৈনন্দিন জীবনযাপন যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনি শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার প্রায় ১০টি পরিবারের বসবাস থাকলেও তাদের চলাচলের জন্য কোনো নির্দিষ্ট রাস্তা নেই। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও পানিতে ভরে যাওয়ায় বাড়ি থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, প্রায় ২০/২৫জন কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু বৃষ্টি হলেই তারা বিদ্যালয়ে যেতে পারে না। ফলে তাদের শিক্ষাজীবনে মারাত্মক প্রভাব পড়ছে।
ভুক্তভোগী ইসরাফিল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে কোন রাস্তা না থাকায় আমাদের ছেলে মেয়ে কষ্ট করছে। বিশেষ করে বৃষ্টি হলে রাস্তা না থাকায় ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। প্রশাসন যদি সরকারি ভাবে একটি যাতায়াতের জন্য রাস্তা করে দেন তাহলে আমাদের অনেক উপকৃত হবো।
তামান্না আক্তার বলেন, আমারা দীর্ঘদিন যাবত ভোগান্তিতে আছি। বৃষ্টি হলে আমাদের ছেলে -মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে পারি না। এতে পড়াশোনা বিঘ্ন ঘটছে এবং যে কেউ অসুস্থ হলে চিকিৎসা জন্য হাসপাতালে নিতে অনেক ভোগান্তি পোহাতে হয়।
৫ম শ্রেণি শিক্ষার্থী তানিসা আক্তার বলেন, আমিসহ আমার সহপাঠীরা আমাদের গ্রাম থেকে স্কুলে যায়। বৃষ্টি হলে আর স্কুলে যেতে পাড়ি না, জমিন দিয়ে পার হতে হয়। সেখানে অনেক পানি জমে থাকে। আমরা ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারি না। যদি রাস্তা হয় তাহলে প্রতিদিন বিদ্যালয়ে যেতে পারবো।
ভুক্তভোগী একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত একটি চলাচলযোগ্য রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তারা। তারা আরও বলেন , একটি ছোট রাস্তা নির্মাণ করলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করা সম্ভব হবে।
রামপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আজগর বলেন, রাস্তা জন্য কাউন্সিলে বরাবর লিখিত আবেদন দিলে। সরকারি কোন বরাদ্দ আসলে বিষয়টি দেখবো।
এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, একটি লিখিত আবেদন দিলে। আমরা সরজমিনে গিয়ে পরিদর্শন করে যদি রাস্তা প্রয়োজন হয় সেটা দেখবো।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

মতামত