ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখান অংশে স্থাপিত ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠান এবং বিলবোর্ড মালিক সমিতির সদস্যরা অংশ নেন।
সভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান অংশে থাকা ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো দ্রুত অপসারণের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা জানান, এক্সপ্রেসওয়ের পাশে অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণভাবে স্থাপন করা বিলবোর্ড অনেক সময় চালকদের দৃষ্টিতে প্রতিবন্ধকতা তৈরি করে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। এ কারণে দ্রুত এসব বিলবোর্ড অপসারণে সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
মতামত