আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

এখনো সাড়ে চার একর জমি দখল করে রেখেছে থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ড! ভুক্তভোগীদের খবর নিলেন উপদেষ্টা সাখাওয়াত

এখনো সাড়ে চার একর জমি দখল করে রেখেছে থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ড!
 
ভুক্তভোগীদের খবর নিলেন উপদেষ্টা সাখাওয়াত
 
 মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসি-এর বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ পরিদর্শনে এসে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানতে পারেন প্রতিষ্ঠানটি কিছু ব্যক্তি মালিকানের জমি জোরপূর্বক দখল করেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
 
সোমবার (০৪ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর এলাকার থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসি-এর বিভিন্ন ধরনের নির্মাণাধীন নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ' আমি যখন গতবার এখানে এসেছিলাম তখন কিছু লোক এখানে জমায়েত হয়েছিল। তাদের অভিযোগ ছিল থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ড কর্তৃপক্ষ তাদের জমি জোরপূর্বক দখল করে ফেলেছে। ভুক্তভোগীদের কি অবস্থা? কোম্পানি কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছে?' এ সময় তিনি গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)কে দ্রুত এ সমস্যা সমাধানের নির্দেশ দেন।
 
এদিকে বিষয়টি নিয়ে ভুক্তভোগী কয়েকজন জমি মালিকের সাথে কথা বলতে চাইলেই তারা অপারগতা প্রকাশ করেন। তবে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি এখনো সাড়ে চার একেরর মত জায়গা জবরদখল করে রেখেছে।
 
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ' কোম্পানি অনেক আগেই আমার জমি জোরপূর্বক বালু ফেলে দখল করে ফেলেছে। আমরা বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরেছি কিন্তু কোন লাভ হয়নি। বাধ্য হয়ে যে দাম পাই তাতেই জমি  বিক্রি করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছি'।
 
আরেক ভুক্তভোগী বলেন, ' গত ঈদের আগে আমার জমি রেজিস্ট্রি করার কথা ছিল। এখনো পর্যন্ত জমি রেজিস্ট্রির কোন খবর নেই। আমরা কোম্পানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি দেখি তারা কবে কিনে নেয়'।
 
স্থানীয় বাসিন্দা আরাফাত হোসেন বলেন,  'আমাদের জমি জোরপূর্বক বালু ভরাট করে দখল করে করেছিল। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি কোন লাভ হয়নি। বাধ্য হয়ে কোম্পানির কাছে জমি বিক্রি করা হয়েছে'।
 
বিষয়টি সম্পর্কে  থ্রি-অ্যাঙ্গেল মেরিন লিমিটেডের
পরিচালক ( প্রোডাকশন)  ইঞ্জিনিয়ার শেখ মাহমুদ হাসান বলেন,' ঢালাওভাবে যে অভিযোগ করা হচ্ছে তা সত্যি নয়। অল্প দু'একজনের সাথে সমস্যা ছিল আমরা তাদের সাথে কথা বলে সে সমস্যা মিটিয়ে ফেলেছি ' 
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ডা. হামিদা মুস্তফা বলেন, ' আমি সদ্য এই উপজেলায় যোগদান করেছি। বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে আমি খোঁজখবর নিচ্ছি, শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে'।
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন, ' এই প্রতিষ্ঠান কর্তৃক কিছু ব্যক্তি মালিকানাধীন জমি দখলের প্রমাণ পেয়েছি আমরা। সাড়ে ছয়/সাত একরের মত জায়গা দখল করে রেখেছিল তারা। যদিও এখন পর্যায়ক্রমে জমি মালিকের উপযুক্ত মূল্য দিয়ে সেই জমি তারা কিনে নিচ্ছেন। আমার কাছে আসা তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত তারা মালিক পক্ষের দাবি আছে এমন তিন একরের মত জমি কিনে নিয়েছেন। আমি জমি ক্রয়ের দশটি দলিল দেখেছি। বাকি জমিগুলোও ক্রয়ের প্রক্রিয়া চলছে। অন্যের জমি কাউকে জোরপূর্বক দখল করতে দেওয়া হবে না'।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

এখনো সাড়ে চার একর জমি দখল করে রেখেছে থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ড! ভুক্তভোগীদের খবর নিলেন উপদেষ্টা সাখাওয়াত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এখনো সাড়ে চার একর জমি দখল করে রেখেছে থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ড! ভুক্তভোগীদের খবর নিলেন উপদেষ্টা সাখাওয়াত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

featured Image
এখনো সাড়ে চার একর জমি দখল করে রেখেছে থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ড!
 
ভুক্তভোগীদের খবর নিলেন উপদেষ্টা সাখাওয়াত
 
 মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসি-এর বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ পরিদর্শনে এসে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানতে পারেন প্রতিষ্ঠানটি কিছু ব্যক্তি মালিকানের জমি জোরপূর্বক দখল করেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
 
সোমবার (০৪ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর এলাকার থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসি-এর বিভিন্ন ধরনের নির্মাণাধীন নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ' আমি যখন গতবার এখানে এসেছিলাম তখন কিছু লোক এখানে জমায়েত হয়েছিল। তাদের অভিযোগ ছিল থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ড কর্তৃপক্ষ তাদের জমি জোরপূর্বক দখল করে ফেলেছে। ভুক্তভোগীদের কি অবস্থা? কোম্পানি কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছে?' এ সময় তিনি গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)কে দ্রুত এ সমস্যা সমাধানের নির্দেশ দেন।
 
এদিকে বিষয়টি নিয়ে ভুক্তভোগী কয়েকজন জমি মালিকের সাথে কথা বলতে চাইলেই তারা অপারগতা প্রকাশ করেন। তবে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি এখনো সাড়ে চার একেরর মত জায়গা জবরদখল করে রেখেছে।
 
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ' কোম্পানি অনেক আগেই আমার জমি জোরপূর্বক বালু ফেলে দখল করে ফেলেছে। আমরা বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরেছি কিন্তু কোন লাভ হয়নি। বাধ্য হয়ে যে দাম পাই তাতেই জমি  বিক্রি করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছি'।
 
আরেক ভুক্তভোগী বলেন, ' গত ঈদের আগে আমার জমি রেজিস্ট্রি করার কথা ছিল। এখনো পর্যন্ত জমি রেজিস্ট্রির কোন খবর নেই। আমরা কোম্পানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি দেখি তারা কবে কিনে নেয়'।
 
স্থানীয় বাসিন্দা আরাফাত হোসেন বলেন,  'আমাদের জমি জোরপূর্বক বালু ভরাট করে দখল করে করেছিল। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি কোন লাভ হয়নি। বাধ্য হয়ে কোম্পানির কাছে জমি বিক্রি করা হয়েছে'।
 
বিষয়টি সম্পর্কে  থ্রি-অ্যাঙ্গেল মেরিন লিমিটেডের
পরিচালক ( প্রোডাকশন)  ইঞ্জিনিয়ার শেখ মাহমুদ হাসান বলেন,' ঢালাওভাবে যে অভিযোগ করা হচ্ছে তা সত্যি নয়। অল্প দু'একজনের সাথে সমস্যা ছিল আমরা তাদের সাথে কথা বলে সে সমস্যা মিটিয়ে ফেলেছি ' 
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ডা. হামিদা মুস্তফা বলেন, ' আমি সদ্য এই উপজেলায় যোগদান করেছি। বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে আমি খোঁজখবর নিচ্ছি, শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে'।
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন, ' এই প্রতিষ্ঠান কর্তৃক কিছু ব্যক্তি মালিকানাধীন জমি দখলের প্রমাণ পেয়েছি আমরা। সাড়ে ছয়/সাত একরের মত জায়গা দখল করে রেখেছিল তারা। যদিও এখন পর্যায়ক্রমে জমি মালিকের উপযুক্ত মূল্য দিয়ে সেই জমি তারা কিনে নিচ্ছেন। আমার কাছে আসা তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত তারা মালিক পক্ষের দাবি আছে এমন তিন একরের মত জমি কিনে নিয়েছেন। আমি জমি ক্রয়ের দশটি দলিল দেখেছি। বাকি জমিগুলোও ক্রয়ের প্রক্রিয়া চলছে। অন্যের জমি কাউকে জোরপূর্বক দখল করতে দেওয়া হবে না'।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত