আপডেট : সোমবার, ১৩ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি মিজিকান্দি গ্রামে দুই পক্ষে হামলা ও সংঘর্ষে প্রতিপক্ষকে গুলিবর্ষন

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি

মিজিকান্দি গ্রামে দুই পক্ষে হামলা ও সংঘর্ষে প্রতিপক্ষকে গুলিবর্ষন

▪️দুই পক্ষের নারীসহ আহত ১২
▪️তাজা ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
▪️পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন
▪️থানায় পাল্টাপাল্টি অভিযোগ দাখিল

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে বিরোধকৃত জমি ঘর উত্তোলন করার সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর গুলিবর্ষণ করে হামলা চালায়। এ সময় পাল্টা প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তিন দফায় সদর উপজেলার আধারা ইউনিয়নের মিজিকান্দি গ্রামে ও জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বোরহানউদ্দিন মিজি ও সরাফত আলী সরকার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে সরাফত আলী সরকার পক্ষের লোকজন প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে। খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন বোরহান মিজি পক্ষের জাহাঙ্গীর মিজি (৪০), শরিফ মিজি (৩২), আরিফ মিজি (২৯), কবির মিজি (৫৫), শেফালী বেগম (৩৬) ও পপি বেগম (২৮) এবং সরাফত আলী সরকার পক্ষের আলমগীর বেপারী (৬০), রবিন (২৮), দুলাল (৩০), সাব্বির বেপারী (২২), আক্তার বেপারী (২৫) ও দিলা দেওয়ান (৪০)। তাঁদের মধ্যে জাহাঙ্গীর, রবিন, দুলালসহ উভয় পক্ষের তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে এ ঘটনায় দুই পক্ষই রোববার সন্ধ্যায় সদর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বোরহান মিজি ও প্রতিবেশী সরাফত আলী সরকার গংদের বিরোধ চলছিল। রোববার সকালে বোরহান মিজি গং বিরোধকৃত জায়গায় ঘর তুলছিল। এ সময় প্রতিবেশী সরাফত পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে বোরহান মিজিদের ওপর হামলা চালায়। এ সময় বোরহান মিজির ছেলেরাও পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয় গ্রামবাসী তাঁদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

অভিযোগ পাওয়া গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন হাসপাতালে এলে সেখানেও বোরহান মিজি গংদের ওপর হামলার ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমীন বলেন, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টার মধ্যে ৫ থেকে ৭ জন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তাঁদের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সন্ধ্যার দিকে আরও একজনকে ঢাকায় পাঠানো হয়।

বোরহান মিজির ছেলে শরিফ মিজি বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের বসতভিটা দখল করতে সরাফত সরকার গং হামলা, মামলা ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। রোববার সকালে আমাদের জায়গায় ঘর তুলছিলাম। তখন সরাফত সরকার পাশের গ্রামের আলমগীর, দিলাদের ভাড়া করে এনে আমাদের ওপর হামলা চালায়। তারা বন্দুক দিয়ে গুলি করে, বাড়িতে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। আমার ভাই জাহাঙ্গীর মিজিকে কুপিয়ে আহত করে। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে পালিয়ে চিকিৎসা নিয়েছি। তিনি আরও বলেন, আমরা আহত হয়েছি খবর শুনে ছোট ভাই রাজীব মিজি ঘটনাস্থলে হাসপাতালে এলে তাকেও পুলিশ আটক করে নিয়ে যায়। এখন আমরা সরাফত গংদের ভয়ে এলাকায়ও যেতে পারছি না।"

অভিযোগের বিষয়ে সরাফত আলী সরকার বলেন, "আমরা কারও ওপর হামলা করিনি। বোরহানরাই আমাদের ওপর হামলা করেছে। আমাদের রেকর্ডভুক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিল। সকালে জমির গাছপালা কেটে জোর করে দখল করতে গেলে আমরা বাধা দেই। তখন বোরহান মিজির ছেলেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।"

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি মিজিকান্দি গ্রামে দুই পক্ষে হামলা ও সংঘর্ষে প্রতিপক্ষকে গুলিবর্ষন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি মিজিকান্দি গ্রামে দুই পক্ষে হামলা ও সংঘর্ষে প্রতিপক্ষকে গুলিবর্ষন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত