কবর জেয়ারতকালে মৃত বাবা-মা'কে প্রতিশ্রুতি এমপি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত থাকবেন কামরুজ্জামান রতন
আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে,নিজেকে সব সময়,দুর্নীতি মুক্ত রাখবেন, মৃত বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে,এমন প্রতিশ্রুতি দিয়ে গজারিয়ার পৈত্রিক বাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,কামরুজ্জামান রতন।
শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ভাবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সামাজিক কবরস্থানে মৃত বাবা-মায়ের কবর জিয়ারত করার সময় মোনাজাতে কামরুজ্জামান রতনকে এমন প্রতিশ্রুতি দিতে শুনেছেন উপস্থিত লোকজন। একই সময়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন,বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরবর্তীতে দোয়া করেন মৃত বাবা-মায়ের স্বপ্ন পূরণের অঙ্গীকার জানিয়ে।
আনন্দ মিছিল ও শোভাযাত্রা
এর আগে দুপুরে গত ৩ নভেম্বর দ্বিতীয় দফায় ঘোষিত ৩৬ আসনের মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল, মিস্টি বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে লক্ষীপুর গ্রামে গিয়ে শেষ হয়। এতে বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় লোকজন।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
কবর জেয়ারতকালে মৃত বাবা-মা'কে প্রতিশ্রুতি এমপি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত থাকবেন কামরুজ্জামান রতন
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫