আপডেট : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

কামরুজ্জামান রতন এমপি বলেছেন বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান সব ক্ষেত্রেই প্রযুক্তি জ্ঞান অপরিহার্য

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন এমপি বলেছেন, শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে নিজের সঙ্গে কিংবা অন্যের সঙ্গে কোনো ধরনের ফাঁকি দেওয়া যাবে না। কারণ ফাঁকি দেওয়া মানে নিজের সঙ্গেই প্রতারণা করা। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। বিশ্বপরিমণ্ডলে টিকে থাকতে হলে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলার কোনো বিকল্প নেই। বিদেশে উচ্চশিক্ষা কিংবা কর্মসংস্থান সব ক্ষেত্রেই প্রযুক্তি জ্ঞান অপরিহার্য।

গতকাল রোববার গজারিয়ায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, শিক্ষাকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে কর্মজীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে। নিজেদের সৎ, নীতিবান ও আদর্শ মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান একটি প্রক্রিয়া

এমপি রতন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় দেড় কোটি শ্রমজীবী মানুষ প্রবাসী আয় পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। তাঁদের এই সাফল্যের পেছনে কর্মমুখী শিক্ষার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমাদের চূড়ান্ত লক্ষ্য হতে হবে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে উপযুক্ত কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা।

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটির মহতী উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ড. আতাউর রহমান। তিনি লন্ডনে প্রবাসী জীবনযাপন করেও প্রতিনিয়ত গজারিয়ার মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। তাঁর এই উদ্যোগকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি, আপনারা শিক্ষকতা করেন, আর আমাদের সন্তানেরা ভবিষ্যৎ তৈরি করছে। আমরা সবাই মিলে সম্মিলিত মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভিত্তিতে গজারিয়াসহ সমগ্র মুন্সীগঞ্জকে একটি আলোকিত জনপদে রূপান্তর করতে চাই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কামরুজ্জামান রতন এমপি বলেছেন বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান সব ক্ষেত্রেই প্রযুক্তি জ্ঞান অপরিহার্য
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কামরুজ্জামান রতন এমপি বলেছেন বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান সব ক্ষেত্রেই প্রযুক্তি জ্ঞান অপরিহার্য

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন এমপি বলেছেন, শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে নিজের সঙ্গে কিংবা অন্যের সঙ্গে কোনো ধরনের ফাঁকি দেওয়া যাবে না। কারণ ফাঁকি দেওয়া মানে নিজের সঙ্গেই প্রতারণা করা। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। বিশ্বপরিমণ্ডলে টিকে থাকতে হলে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলার কোনো বিকল্প নেই। বিদেশে উচ্চশিক্ষা কিংবা কর্মসংস্থান সব ক্ষেত্রেই প্রযুক্তি জ্ঞান অপরিহার্য।

গতকাল রোববার গজারিয়ায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, শিক্ষাকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে কর্মজীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে। নিজেদের সৎ, নীতিবান ও আদর্শ মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান একটি প্রক্রিয়া

এমপি রতন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় দেড় কোটি শ্রমজীবী মানুষ প্রবাসী আয় পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। তাঁদের এই সাফল্যের পেছনে কর্মমুখী শিক্ষার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমাদের চূড়ান্ত লক্ষ্য হতে হবে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে উপযুক্ত কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা।

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটির মহতী উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ড. আতাউর রহমান। তিনি লন্ডনে প্রবাসী জীবনযাপন করেও প্রতিনিয়ত গজারিয়ার মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। তাঁর এই উদ্যোগকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি, আপনারা শিক্ষকতা করেন, আর আমাদের সন্তানেরা ভবিষ্যৎ তৈরি করছে। আমরা সবাই মিলে সম্মিলিত মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভিত্তিতে গজারিয়াসহ সমগ্র মুন্সীগঞ্জকে একটি আলোকিত জনপদে রূপান্তর করতে চাই।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত