বাউল সম্রাট ফকির লালন শাহের গান মানুষের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করে এবং নিজের মৃত্যু ও কবরের কথা স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। তিনি বলেন, “লালন আমার মরণকে মাঝে মাঝে স্মরণ করাইয়া দেয়, আমার কবরকে স্মরণ করাইয়া দেয়। কোন গানের মধ্যে কিন্তু এরকম হৃদয়স্পর্শী কোনো ছোঁয়া পাই না।” গতকাল শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালন শাহের জীবন ও দর্শন তুলে ধরে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, যারা অল্প বয়সে বাবা-মায়ের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছেন, তাঁদের মধ্য থেকেও কেউ কেউ নিজ নিজ ক্ষেত্রে মহামানবে পরিণত হয়েছেন। লালন শাহ তার উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, লালনের জীবন থেকে জানা যায়, কীভাবে তিনি বেঁচে ছিলেন, অসুস্থ অবস্থায় অন্যের সেবায় সুস্থ হয়ে উঠেছিলেন এবং পরবর্তী সময়ে মানবতাকে নিজের চিন্তা ও দর্শনের কেন্দ্রে স্থান দিয়েছিলেন। একাকিত্ব মানুষকে নিজের সত্তাকে উপলব্ধি করার সুযোগ করে দেয়। লালনের জীবন ও দর্শনেও এর প্রতিফলন দেখা যায়।
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

মতামত