আপডেট : বুধবার, ২০ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন ও সচেতনতাই নিরাপদ অভিবাসনের মূল চাবিকাঠি: ইউএনও রুম্পা ঘোষ

It looks like this message is in Bangla
 
সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেছেন, 
কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ অভিবাসন সম্ভব। বিদেশ যাওয়ার আগে আয়-ব্যয়ের হিসাব, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং সঠিক নিয়ম মেনে বৈধ উপায়ে বিদেশ গমন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল  মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
 
ইউএনও রুম্পা ঘোষ বলেন, উন্নত জীবনের আশায় অনেক মানুষ সহায়-সম্পদ বিক্রি করে বিদেশে যান। তবে সঠিক তথ্য ও প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে অনেকে প্রতারণার শিকার হন কিংবা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেন না। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সঠিকভাবে বিনিয়োগ করা গেলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সিরাজদীখান শাখার ব্যবস্থাপক মো. রুবাইয়াত হাসান।
 
 তিনি বলেন, অভিবাসন সংক্রান্ত প্রতারণা রোধে সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি অভিবাসীদের সঠিক অর্থ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
 
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু বলেন, বিদেশ যাওয়ার আগে ভিসা ও চুক্তিপত্র অবশ্যই সরকারি সংস্থার মাধ্যমে যাচাই করা উচিত। তিনি ক্ষতিগ্রস্ত বিদেশফেরতদের জন্য উপজেলা সমাজসেবা অফিসের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম সম্পর্কেও তুলে ধরেন।
কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম, বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মুন্সীগঞ্জ এমআরএসসি কো-অর্ডিনেটর শাওন রায়।
ব্র্যাকের মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক অমরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, প্রবাসবন্ধু ফোরামের সদস্য এবং বিদেশফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত এক বিদেশফেরত অভিবাসীর হাতে অটোরিকশা কেনার জন্য ৮৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে বিদেশগামী নারী-পুরুষদের সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ, প্রশিক্ষণ ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন ও সচেতনতাই নিরাপদ অভিবাসনের মূল চাবিকাঠি: ইউএনও রুম্পা ঘোষ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন ও সচেতনতাই নিরাপদ অভিবাসনের মূল চাবিকাঠি: ইউএনও রুম্পা ঘোষ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image
It looks like this message is in Bangla
 
সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেছেন, 
কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ অভিবাসন সম্ভব। বিদেশ যাওয়ার আগে আয়-ব্যয়ের হিসাব, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং সঠিক নিয়ম মেনে বৈধ উপায়ে বিদেশ গমন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল  মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
 
ইউএনও রুম্পা ঘোষ বলেন, উন্নত জীবনের আশায় অনেক মানুষ সহায়-সম্পদ বিক্রি করে বিদেশে যান। তবে সঠিক তথ্য ও প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে অনেকে প্রতারণার শিকার হন কিংবা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেন না। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সঠিকভাবে বিনিয়োগ করা গেলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সিরাজদীখান শাখার ব্যবস্থাপক মো. রুবাইয়াত হাসান।
 
 তিনি বলেন, অভিবাসন সংক্রান্ত প্রতারণা রোধে সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি অভিবাসীদের সঠিক অর্থ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
 
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু বলেন, বিদেশ যাওয়ার আগে ভিসা ও চুক্তিপত্র অবশ্যই সরকারি সংস্থার মাধ্যমে যাচাই করা উচিত। তিনি ক্ষতিগ্রস্ত বিদেশফেরতদের জন্য উপজেলা সমাজসেবা অফিসের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম সম্পর্কেও তুলে ধরেন।
কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম, বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মুন্সীগঞ্জ এমআরএসসি কো-অর্ডিনেটর শাওন রায়।
ব্র্যাকের মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক অমরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, প্রবাসবন্ধু ফোরামের সদস্য এবং বিদেশফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত এক বিদেশফেরত অভিবাসীর হাতে অটোরিকশা কেনার জন্য ৮৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে বিদেশগামী নারী-পুরুষদের সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ, প্রশিক্ষণ ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত