আপডেট : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় এক সপ্তাহে আলোচিত ঘটনার প্রবাহ; সহিংসতা, নিখোঁজ ও রহস্যজনক মৃত্যুতে বাড়ছে উদ্বেগ.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গত এক সপ্তাহে একাধিক চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থী, সহিংস হামলা, ধর্ষণচেষ্টা, রহস্যজনক মৃত্যু, অবৈধ কর্মকাণ্ড ও তীব্র যানজট সব মিলিয়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে।
 
গত ৩১ মার্চ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম (৭০) কে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
 
একই দিন সকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে সাইদুল ইসলাম অনিক (১৫) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত উদ্ধারে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করা হয়েছে।
 
এদিকে, চাঁদপুরের মতলব উপজেলার বদরপুরে পীর ও সাধক হযরত শাহ সুফি সোলায়মান (রহ.) লেংটা মাজারের বাৎসরিক ওরশ ও মেলা উপলক্ষে গজারিয়া থেকে নদীপথে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েন ভক্ত ও সাধারণ যাত্রীরা।
 
এর আগে, গত ২৮ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামে হাতেম আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 
গত ২৭ মার্চ শুক্রবার একই ইউনিয়নের বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে নিজ বসতঘর থেকে ইমরান মোল্লা (৩০) নামে দুই সন্তানের জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান থানা পুলিশ।
 
অন্যদিকে, গত ২৬ মার্চ বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাসহ ৬ জন পাখি শিকারিকে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় তাদের কাছ থেকে ৩টি শটগান, ১টি এয়ারগান ও ৬৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।
 
একই দিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ৮ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
 
এর আগে, ২৪ মার্চ মঙ্গলবার বালুয়াকান্দি ইউনিয়নের একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে মীম আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি টেংগারচর ইউনিয়নের বাসিন্দা এবং স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনাটি ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
 
ধারাবাহিক এসব ঘটনায় গজারিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
 
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, আমরা প্রতিটি ঘটনার তদন্ত করছি। নিখোঁজ অনিককে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। অতিরিক্ত ভাড়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় এক সপ্তাহে আলোচিত ঘটনার প্রবাহ; সহিংসতা, নিখোঁজ ও রহস্যজনক মৃত্যুতে বাড়ছে উদ্বেগ.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় এক সপ্তাহে আলোচিত ঘটনার প্রবাহ; সহিংসতা, নিখোঁজ ও রহস্যজনক মৃত্যুতে বাড়ছে উদ্বেগ.

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গত এক সপ্তাহে একাধিক চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থী, সহিংস হামলা, ধর্ষণচেষ্টা, রহস্যজনক মৃত্যু, অবৈধ কর্মকাণ্ড ও তীব্র যানজট সব মিলিয়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে।
 
গত ৩১ মার্চ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম (৭০) কে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
 
একই দিন সকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে সাইদুল ইসলাম অনিক (১৫) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত উদ্ধারে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করা হয়েছে।
 
এদিকে, চাঁদপুরের মতলব উপজেলার বদরপুরে পীর ও সাধক হযরত শাহ সুফি সোলায়মান (রহ.) লেংটা মাজারের বাৎসরিক ওরশ ও মেলা উপলক্ষে গজারিয়া থেকে নদীপথে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েন ভক্ত ও সাধারণ যাত্রীরা।
 
এর আগে, গত ২৮ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামে হাতেম আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 
গত ২৭ মার্চ শুক্রবার একই ইউনিয়নের বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে নিজ বসতঘর থেকে ইমরান মোল্লা (৩০) নামে দুই সন্তানের জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান থানা পুলিশ।
 
অন্যদিকে, গত ২৬ মার্চ বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাসহ ৬ জন পাখি শিকারিকে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় তাদের কাছ থেকে ৩টি শটগান, ১টি এয়ারগান ও ৬৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।
 
একই দিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ৮ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
 
এর আগে, ২৪ মার্চ মঙ্গলবার বালুয়াকান্দি ইউনিয়নের একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে মীম আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি টেংগারচর ইউনিয়নের বাসিন্দা এবং স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনাটি ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
 
ধারাবাহিক এসব ঘটনায় গজারিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
 
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, আমরা প্রতিটি ঘটনার তদন্ত করছি। নিখোঁজ অনিককে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। অতিরিক্ত ভাড়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত