মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে চলমান প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ভবানীপুর-জামালদী পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
পরিদর্শনকালে খালের জায়গা অবৈধ দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
গতকাল সোমবার দুপুরে ইউএনও প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় খালের সীমানা বিভিন্ন কোম্পানির দখলে থাকার বিষয়টি তাঁর নজরে এলে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দখলকৃত অংশ ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
পরিদর্শনের সময় খালের সীমানা নির্ধারণে স্থাপন করা ফ্ল্যাগগুলো অপসারণ করা হয়েছে বলে জানা গেলে ইউএনও ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট প্রতিনিধিদের উদ্দেশে বলেন, খালের সীমানা নির্ধারণ করে যেসব ফ্ল্যাগ লাগানো হয়েছিল, সেগুলো এখন আর দেখা যাচ্ছে না। আমি চাই ওই পয়েন্টগুলোতে পুনরায় ফ্ল্যাগ স্থাপন করা হোক।
তিনি আরও বলেন, আজ প্রথমবার এসেছি বলে বিষয়টি সহজ ভাবে বুঝিয়েছি। তবে এটিকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। আপনারা যদি আগেভাগে সতর্ক না হন, তাহলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং পরবর্তী পদক্ষেপ আরও কঠোর হবে।
ইউএনও জানান, খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। তাই প্রকল্পের কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, হোসেন্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শরীফ হোসেন, হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য মমিন মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম, সদস্য নিজাম মোল্লাসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা হতো। পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন। তারা প্রকল্পের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে শেষ করার দাবি জানান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০২৫-২৬ অর্থবছরের ইজিপিপি কর্মসূচির আওতায় ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। ইতোমধ্যে খালের প্রায় এক কিলোমিটার অংশ পুনর্খনন করা হয়েছে। গত ৭ মে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

মতামত