আপডেট : শুক্রবার, ২৬ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বঙ্গবন্ধুর ছবি সম্বলিত উত্তরীয় পরিহিত ছবি ভাইরাল, চলছে আলোচনা সমালোচনা.

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত উত্তরীয় পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
 
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তিনি লাল-সবুজ রঙের একটি উত্তরীয় পরিধান করে দাঁড়িয়ে আছেন। উত্তরীয়টির একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং অন্যপাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোসহ ‘উপজেলা প্রশাসন, গজারিয়া, মুন্সীগঞ্জ লেখা রয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ছবিটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোনো একটি সরকারি বা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে তোলা হয়েছিল। সম্প্রতি ছবিটি নতুন করে বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
 
অনুসন্ধানে জানা যায়, নির্যাতিত বাংলাদেশ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। সেখানে দাবি করা হয়, তিনি দীর্ঘ প্রায় নয় বছর ধরে একই উপজেলায় কর্মরত রয়েছেন এবং ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
 
এছাড়া ‘গজারিয়ার সাহসী সন্তান’ নামের আরেকটি ফেসবুক আইডি থেকেও তাকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে পোস্ট করা হয়েছে। ওই পোস্টে সাবেক রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা, তথ্য আদান-প্রদান এবং অতীত নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে ভূমিকা রাখার অভিযোগ করা হয়।
 
তবে এসব অভিযোগের বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শিক্ষা কর্মকর্তার পক্ষেও মতামত দিয়েছেন। ভাইরাল ছবির মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, জাকির হোসেন একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। তাদের দাবি, গজারিয়ায় দায়িত্ব পালনকালে শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা রয়েছে। এছাড়া সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবেই তৎকালীন সময়ে সংশ্লিষ্ট অনুষ্ঠানে ওই উত্তরীয় পরিধান করা হয়েছিল।
 
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক ভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
 
তবে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটি আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি অনুষ্ঠানে ব্যবহৃত একটি স্মারক উত্তরীয় ছিল। জাতীয় পর্যায়ের একটি কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা একই ধরনের উত্তরীয় পরিধান করে অংশগ্রহণ করেছিলেন। ভাইরাল হওয়া ছবিটিও সেই সময়ের এবং এটি বহু বছরের পুরোনো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বঙ্গবন্ধুর ছবি সম্বলিত উত্তরীয় পরিহিত ছবি ভাইরাল, চলছে আলোচনা সমালোচনা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বঙ্গবন্ধুর ছবি সম্বলিত উত্তরীয় পরিহিত ছবি ভাইরাল, চলছে আলোচনা সমালোচনা.

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত উত্তরীয় পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
 
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তিনি লাল-সবুজ রঙের একটি উত্তরীয় পরিধান করে দাঁড়িয়ে আছেন। উত্তরীয়টির একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং অন্যপাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোসহ ‘উপজেলা প্রশাসন, গজারিয়া, মুন্সীগঞ্জ লেখা রয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ছবিটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোনো একটি সরকারি বা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে তোলা হয়েছিল। সম্প্রতি ছবিটি নতুন করে বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
 
অনুসন্ধানে জানা যায়, নির্যাতিত বাংলাদেশ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। সেখানে দাবি করা হয়, তিনি দীর্ঘ প্রায় নয় বছর ধরে একই উপজেলায় কর্মরত রয়েছেন এবং ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
 
এছাড়া ‘গজারিয়ার সাহসী সন্তান’ নামের আরেকটি ফেসবুক আইডি থেকেও তাকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে পোস্ট করা হয়েছে। ওই পোস্টে সাবেক রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা, তথ্য আদান-প্রদান এবং অতীত নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে ভূমিকা রাখার অভিযোগ করা হয়।
 
তবে এসব অভিযোগের বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শিক্ষা কর্মকর্তার পক্ষেও মতামত দিয়েছেন। ভাইরাল ছবির মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, জাকির হোসেন একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। তাদের দাবি, গজারিয়ায় দায়িত্ব পালনকালে শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা রয়েছে। এছাড়া সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবেই তৎকালীন সময়ে সংশ্লিষ্ট অনুষ্ঠানে ওই উত্তরীয় পরিধান করা হয়েছিল।
 
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক ভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
 
তবে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটি আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি অনুষ্ঠানে ব্যবহৃত একটি স্মারক উত্তরীয় ছিল। জাতীয় পর্যায়ের একটি কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা একই ধরনের উত্তরীয় পরিধান করে অংশগ্রহণ করেছিলেন। ভাইরাল হওয়া ছবিটিও সেই সময়ের এবং এটি বহু বছরের পুরোনো।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত