আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়ায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা; নিজ বাড়িতেই তার চুরি, কার বিরুদ্ধে মামলা করব-এমপি কামরুজ্জামান রতন.

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেছেন, তাঁর নিজের বাড়িতেই ব্যবহৃত বিদ্যুতের তার চুরি হয়ে গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা উঠলেও তিনি প্রশ্ন তোলেন “কার বিরুদ্ধে মামলা করব?”
 
গতকাল বুধবার সকাল ১১টায় গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, মানুষ তাঁর কাছেই বিচার চাইতে আসে, কিন্তু নিজের ক্ষেত্রেই তিনি কার কাছে যাবেন এ নিয়ে তিনি লজ্জিত বোধ করছেন।
 
এ সময় তিনি তাঁর নিজ গ্রাম লক্ষ্মীপুরের মাদকের ভয়াবহ পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি জানান, গ্রামের মুরব্বিরা তাকে জানিয়েছেন আগে যেখানে শান্ত পরিবেশ বিরাজ করত, এখন সেখানে প্রকাশ্যে মাদক সেবন চলছে। এমনকি ফজরের সময় পর্যন্ত নেশাগ্রস্তদের পড়ে থাকতে দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
 
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে তিনি নিজেই গ্রামে পাহারা দেবেন এবং মাদকের আখড়া ভেঙে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন।
 
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন গজারিয়া থানার ওসি হাসান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রিগান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
 
সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়ায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা; নিজ বাড়িতেই তার চুরি, কার বিরুদ্ধে মামলা করব-এমপি কামরুজ্জামান রতন.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়ায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা; নিজ বাড়িতেই তার চুরি, কার বিরুদ্ধে মামলা করব-এমপি কামরুজ্জামান রতন.

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেছেন, তাঁর নিজের বাড়িতেই ব্যবহৃত বিদ্যুতের তার চুরি হয়ে গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা উঠলেও তিনি প্রশ্ন তোলেন “কার বিরুদ্ধে মামলা করব?”
 
গতকাল বুধবার সকাল ১১টায় গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, মানুষ তাঁর কাছেই বিচার চাইতে আসে, কিন্তু নিজের ক্ষেত্রেই তিনি কার কাছে যাবেন এ নিয়ে তিনি লজ্জিত বোধ করছেন।
 
এ সময় তিনি তাঁর নিজ গ্রাম লক্ষ্মীপুরের মাদকের ভয়াবহ পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি জানান, গ্রামের মুরব্বিরা তাকে জানিয়েছেন আগে যেখানে শান্ত পরিবেশ বিরাজ করত, এখন সেখানে প্রকাশ্যে মাদক সেবন চলছে। এমনকি ফজরের সময় পর্যন্ত নেশাগ্রস্তদের পড়ে থাকতে দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
 
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে তিনি নিজেই গ্রামে পাহারা দেবেন এবং মাদকের আখড়া ভেঙে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন।
 
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন গজারিয়া থানার ওসি হাসান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রিগান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
 
সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত