আপডেট : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ থেকে খসে পড়ছে চুন-বালি, দুর্ভোগে রোগীরা.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ছাদ থেকে নিয়মিত চুন বালি খসে পড়ে রোগীদের শয্যা ও খাবারের ওপর পড়ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ না থাকায় ঝুঁকিপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা।
 
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের ছাদের বিভিন্ন স্থানে স্যাঁতসেঁতে দাগ ও প্লাস্টার খসে পড়ার চিহ্ন। অনেক জায়গা থেকেই অবিরাম চুন বালি ঝরে রোগীদের বিছানার ওপর পড়ছে। এতে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
 
হাসপাতালে চিকিৎসাধীন আবুল হোসেন বলেন, দুপুরে খাবার খাওয়ার সময় ছাদ থেকে চুন বালি আমার প্লেটে পড়ে। এরপর আর খাবার খেতে পারিনি, খাবার ফেলে দিতে হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
 
চিকিৎসাধীন আরেক রোগী শাহীন মিয়া বলেন, বিছানায় শুয়ে থাকলেও হঠাৎ হঠাৎ ছাদ থেকে চুন-বালি গায়ে ও বিছানায় পড়ে। এতে সব সময় আতঙ্কে থাকতে হয়। হাসপাতালে এসে যদি নিরাপদে চিকিৎসাই নিতে না পারি, তাহলে রোগীরা স্বস্তি পাবে কীভাবে?
 
রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে ছাদের এমন ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে তারা নতুন করে ভোগান্তির শিকার হচ্ছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারা দ্রুত ওয়ার্ডটির সংস্কার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
 
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, ভবনটি অনেক পুরোনো হওয়ায় ছাদের প্লাস্টার খসে পড়ছে। আমার কক্ষেও একই সমস্যা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ থেকে খসে পড়ছে চুন-বালি, দুর্ভোগে রোগীরা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ থেকে খসে পড়ছে চুন-বালি, দুর্ভোগে রোগীরা.

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ছাদ থেকে নিয়মিত চুন বালি খসে পড়ে রোগীদের শয্যা ও খাবারের ওপর পড়ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ না থাকায় ঝুঁকিপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা।
 
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের ছাদের বিভিন্ন স্থানে স্যাঁতসেঁতে দাগ ও প্লাস্টার খসে পড়ার চিহ্ন। অনেক জায়গা থেকেই অবিরাম চুন বালি ঝরে রোগীদের বিছানার ওপর পড়ছে। এতে ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
 
হাসপাতালে চিকিৎসাধীন আবুল হোসেন বলেন, দুপুরে খাবার খাওয়ার সময় ছাদ থেকে চুন বালি আমার প্লেটে পড়ে। এরপর আর খাবার খেতে পারিনি, খাবার ফেলে দিতে হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
 
চিকিৎসাধীন আরেক রোগী শাহীন মিয়া বলেন, বিছানায় শুয়ে থাকলেও হঠাৎ হঠাৎ ছাদ থেকে চুন-বালি গায়ে ও বিছানায় পড়ে। এতে সব সময় আতঙ্কে থাকতে হয়। হাসপাতালে এসে যদি নিরাপদে চিকিৎসাই নিতে না পারি, তাহলে রোগীরা স্বস্তি পাবে কীভাবে?
 
রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে ছাদের এমন ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে তারা নতুন করে ভোগান্তির শিকার হচ্ছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারা দ্রুত ওয়ার্ডটির সংস্কার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
 
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, ভবনটি অনেক পুরোনো হওয়ায় ছাদের প্লাস্টার খসে পড়ছে। আমার কক্ষেও একই সমস্যা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত