নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের গোপন বৈঠক, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৫৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে জেলার সিরাজদীখান থানায় এ মামলা দায়ের করেন। মামলাটিতে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫-৩০ জনকে আসামী করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামীরা হচ্ছেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আশরাফ আলী, বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, লতন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক, সিরাজদীখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ।
এরআগে গত বৃহস্পতিবার দিগত রাতে দায়েরকৃত মামলার এজারহার নামীয় আসামী জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা ও কাঠালতলী গ্রামে অভিযান চালিয়ে দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হচ্ছেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার (৪৮) ও জৈনসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ আলম ঢালী (৫১)। এসময় তাদের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতবর্ষের স্বাধীনতার ইতহাস নিয়ে লেখা বেশ কয়েকটি বই ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ১০ টি পোষ্টার উদ্ধার করেন। বই গুলোর মধ্যে রয়েছে শেখ ফজলুল হক করিমের লেখা বই ভারতবর্ষের স্বাধীনতা : ঘটনাবহুল ইতিহাস, মো. আজিজ মাহমুদের লেখা মুজিব ইজ এ গ্রেটম্যান, রুহুল আমিন বাবুলের লেখা ছোটদের শেখ মুজিব ও আসাদুজ্জামান খান কামালের লেখা বই বঙ্গবন্ধুর পথনির্দেশনার বাংলাদেশ।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গত বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেল ৫ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা বাজারের পেছনে ইছাপুরা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আ: লতিফ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়াদের উঠানে নেতাকর্মীদের সমবেত করে গোপন বৈঠক করে ছাত্রলীগ। সেখানে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ নাশকতার চেষ্টা ও পরিকল্পনা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। এরপরই ওই রাতে উপজেলার পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন হাওলাদার ও শাহ আলম ঢালীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাদের কাছ থেকে বিভিন্ন বই ও দলীয় পোষ্টার উদ্ধার করেন পুলিশ। পরবর্তীতে শুক্রবার দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্যসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নামে সিরাদীখান থানায় মামলা রুজু করা হয়। সিরাজদীখান থানার ওসি বলেন, দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

মতামত