আপডেট : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গুয়াগাছিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে এবং তা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদী যুবসমাজ।  
 
​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের জনগণ ও খেলোয়াড়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।  এসময় অংশগ্রহণকারীরা অবিলম্বে বন্ধ হওয়া টুর্নামেন্টটি চালু করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।  
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে 'গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)'-এর উদ্বোধন করা হয়। গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সফলভাবে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়। তবে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে হঠাৎ করেই প্রশাসনের পক্ষ থেকে টুর্নামেন্টের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এমন আকস্মিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। 
 
মানববন্ধনে অংশ নিয়ে নিলয় নামের স্থানীয় এক খেলোয়াড় বলেন, 'আমি নিজে একটি দলের হয়ে খেলছি। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। কোনো ভিত্তিহীন বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে খেলা বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।"  
 
স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম বলেন, 'বিভিন্ন দলে আমাদের মোট ২৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রশাসন এভাবে সিদ্ধান্তে ক্রীড়াপ্রেমী মানুষের মন ভেঙে গেছে। আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি দয়া করে টুর্নামেন্টের কার্যক্রম পুনরায় চালু করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।'
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, 'আমরা খেলা বন্ধ করিনি; খেলা বন্ধ করেছেন গুয়াগাছিয়ার স্থানীয় লোকজন। তবে আমি যতটুকু জেনেছি কয়েকজন ছাড়া অধিকাংশ মানুষই টুর্নামেন্টটি চালু রাখার পক্ষে।'#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গুয়াগাছিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: প্রশাসনের হস্তক্ষেপ কামনা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গুয়াগাছিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে এবং তা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদী যুবসমাজ।  
 
​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের জনগণ ও খেলোয়াড়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।  এসময় অংশগ্রহণকারীরা অবিলম্বে বন্ধ হওয়া টুর্নামেন্টটি চালু করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।  
 
​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে 'গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)'-এর উদ্বোধন করা হয়। গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সফলভাবে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়। তবে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে হঠাৎ করেই প্রশাসনের পক্ষ থেকে টুর্নামেন্টের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এমন আকস্মিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। 
 
মানববন্ধনে অংশ নিয়ে নিলয় নামের স্থানীয় এক খেলোয়াড় বলেন, 'আমি নিজে একটি দলের হয়ে খেলছি। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। কোনো ভিত্তিহীন বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে খেলা বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।"  
 
স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম বলেন, 'বিভিন্ন দলে আমাদের মোট ২৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রশাসন এভাবে সিদ্ধান্তে ক্রীড়াপ্রেমী মানুষের মন ভেঙে গেছে। আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি দয়া করে টুর্নামেন্টের কার্যক্রম পুনরায় চালু করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।'
 
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, 'আমরা খেলা বন্ধ করিনি; খেলা বন্ধ করেছেন গুয়াগাছিয়ার স্থানীয় লোকজন। তবে আমি যতটুকু জেনেছি কয়েকজন ছাড়া অধিকাংশ মানুষই টুর্নামেন্টটি চালু রাখার পক্ষে।'#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত