আপডেট : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

গোপন সালিশে ধর্ষণের বিচারে ক্ষুব্ধ লৌহজংয়ে প্রতিবন্ধী কিশোরীর ধর্ষক ও সালিশির বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গোপন সালিশের মাধ্যমে ধর্ষকের পক্ষ নিয়ে বিচার করায় সালিশি ইউপি সদস্য মহিউদ্দিন দোকানদার হিরণের বিচারের দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ (২৬ এপ্রিল) রবিবার সকালে উপজেলার কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কলেজ সড়কে এ মানববন্ধন করেন। এতে ধর্ষক আল মামুন ফরাজির ফাঁসি ও সালিশি হিরণ দোকানদারের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ থেকে প্রত্যাহারের দাবি তুলেন। এর আগে কলমা বাজারে গত ২৪ এপ্রিল শুক্রবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।।
 
জানা যায়, গত মঙ্গলবার উপজেলার বাশিরা গ্রামের শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) টাকার লোভ দেখিয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে আল মামুন ফরাজী (৫৫)। এ ঘটনা এলাকাবাসী টের পেয়ে প্রতিবন্ধী মেয়েটিকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত আল মামুন ফরাজী এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।
 
ঘটনার দিন সন্ধ্যায় কলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিরণ দোকানদার ভুক্তভোগী কিশোরীর বাবাকে তার বাড়িতে ডেকে নেন। সেখানে অভিযুক্ত মামুন ফরাজীর পক্ষ নিয়ে হিরণ দোকানদার তার অনুগত লোক দিয়ে গোপন সালিশ বসান। সালিশে ভুক্তভোগীর বাবাকে ৩৫ হাজার টাকা নিয়ে ধর্ষণের বিষয়টি মিমাংসার প্রস্তাব দেন। এতে ভুক্তভোগীর বাবা রাজি না হলে তাকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন সালিশকারীরা। সালিশের ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।
 
এদিকে গত বুধবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত আল মামুন ফরাজীর বিরুদ্ধে মামলা করেছেন। পরদিন বৃহস্পতিবার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আল মামুন ফরাজীকে আটক করে মুন্সীগঞ্জ কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
 
শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা বলেন, দ্রুত ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। যাতে আর কোন ধর্ষক সমাজে সৃষ্টি হতে না পারে। পাশাপাশি অবিলম্বে সালিশি ইউপি সদস্য হিরণ দোকানদারকে প্রত্যাহার করে তাকে গ্রেফতার করা হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গোপন সালিশে ধর্ষণের বিচারে ক্ষুব্ধ লৌহজংয়ে প্রতিবন্ধী কিশোরীর ধর্ষক ও সালিশির বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গোপন সালিশে ধর্ষণের বিচারে ক্ষুব্ধ লৌহজংয়ে প্রতিবন্ধী কিশোরীর ধর্ষক ও সালিশির বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে গোপন সালিশের মাধ্যমে ধর্ষকের পক্ষ নিয়ে বিচার করায় সালিশি ইউপি সদস্য মহিউদ্দিন দোকানদার হিরণের বিচারের দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ (২৬ এপ্রিল) রবিবার সকালে উপজেলার কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কলেজ সড়কে এ মানববন্ধন করেন। এতে ধর্ষক আল মামুন ফরাজির ফাঁসি ও সালিশি হিরণ দোকানদারের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ থেকে প্রত্যাহারের দাবি তুলেন। এর আগে কলমা বাজারে গত ২৪ এপ্রিল শুক্রবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।।
 
জানা যায়, গত মঙ্গলবার উপজেলার বাশিরা গ্রামের শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) টাকার লোভ দেখিয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে আল মামুন ফরাজী (৫৫)। এ ঘটনা এলাকাবাসী টের পেয়ে প্রতিবন্ধী মেয়েটিকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত আল মামুন ফরাজী এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।
 
ঘটনার দিন সন্ধ্যায় কলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিরণ দোকানদার ভুক্তভোগী কিশোরীর বাবাকে তার বাড়িতে ডেকে নেন। সেখানে অভিযুক্ত মামুন ফরাজীর পক্ষ নিয়ে হিরণ দোকানদার তার অনুগত লোক দিয়ে গোপন সালিশ বসান। সালিশে ভুক্তভোগীর বাবাকে ৩৫ হাজার টাকা নিয়ে ধর্ষণের বিষয়টি মিমাংসার প্রস্তাব দেন। এতে ভুক্তভোগীর বাবা রাজি না হলে তাকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন সালিশকারীরা। সালিশের ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।
 
এদিকে গত বুধবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত আল মামুন ফরাজীর বিরুদ্ধে মামলা করেছেন। পরদিন বৃহস্পতিবার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আল মামুন ফরাজীকে আটক করে মুন্সীগঞ্জ কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
 
শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা বলেন, দ্রুত ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। যাতে আর কোন ধর্ষক সমাজে সৃষ্টি হতে না পারে। পাশাপাশি অবিলম্বে সালিশি ইউপি সদস্য হিরণ দোকানদারকে প্রত্যাহার করে তাকে গ্রেফতার করা হোক।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত