পৌষের সকালে,তীব্র ঘন কুয়াশায় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় ধলেশ্বরীতে আটকা পড়েছে, রাজধানীর পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে, সংবর্ধনা জানাতে ভোলা চরফ্যাশন ও মনপুরা সহ বরিশাল থেকে ছেড়ে আসা ৫টি যাত্রীবাহী লঞ্চ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে মেঘনা নদী অতিক্রম করে, মুন্সিগঞ্জ সীমানায় ধলেশ্বরীতে পৌঁছালে, ঘন কুয়াশায় কারনে নৌপথের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়ড়াতে জরুরী যাত্রা বিরতি দেয়, মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায়।
এরপর,প্রায় ৪ ঘন্টার বেশি সময় যাত্রা বিরতি শেষে, সকাল ১০টা ১৬ মিনিটে,রাজধানীর সদরঘাট টার্মিনালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রীবাহী লঞ্চ ফারহান-৮।
এর আগে,যাত্রা বিরতি চলাকালে ভোলা থেকে আগত বিএনপি নেতাকর্মীরা জানান,বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দীর্ঘদিন পর কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যন্ত অঞ্চল ও দ্বীপ জেলা ভোলা থেকে, গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে,প্রায় দেড় হাজার বিএনপি নেতা কর্মীকে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসে যাত্রীবাহী লঞ্চ ফারহান- ৮।
মোহাম্মদ শাহাব উদ্দিন নামের এক বিএনপি কর্মী জানান,ভোলা ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী,নুর ইসলাম নয়নের উদ্যোগে, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে, রাজধানীর সদরঘাট টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলেন নেতাকর্মীরা। যাত্রাপথে ঘন কুয়াশায় যাত্রীবাহী লঞ্চ গুলোর জরুরি বিরতি দেয়া হয়,মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায়।
লঞ্চ যাত্রী ও মনপুরা উপজেলা যুবদলের সভাপতি,শামসু মোল্লা জানান,পৌষের কনকনে শীত উপেক্ষা করে রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় অংশ নিয়ে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে সুদূর ভোলার প্রত্যন্ত এলাকা থেকে রাজধানীর উদ্দেশ্যে ছুটে এসেছেন তারা।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে,ভোলা থেকে সংবর্ধনার উদ্দেশ্যে আগত বিএনপি নেতাকর্মীদের মাঝে।
তবে ঘন কুয়াশার কারণে যাত্রা বিরতি দেয় বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ।
ঘন কুয়াশায় জরুরী যাত্রা বিরতির বিষয়টি নিশ্চিত করে ফারহান-৮ লঞ্চের,লাইন মাস্টার রুহুল আমিন কিবরিয়া জানান,প্রায় চার ঘন্টা যাত্রা বিরতি শেষে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। তবে তীব্র ঘন কুয়াশার কারণে নৌপথের কোন কিছু দেখতে না পাওয়ায়। মেঘনা ও ধলেশ্বরী নদীতে জরুরী যাত্রা বিরতি দিতে বাধ্য হয়েছে বেশ কয়েকটি লঞ্চ। এতে প্রায় সাত হাজার বিএনপি নেতাকর্মী আটকা পড়েছে বলে দাবি করেন তিনি।
এদিন মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায়, ঘন কুয়াশার কারণে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীকে নিয়ে, আটকে থাকতে দেখা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ, এম,ভি জাকির সম্রাট-৪, এম,ভি অথৈ-৩, ফারহান-৮, গ্লোরি অফ শ্রীনগর-৭ ও চাঁদপুর অ্যাডভেঞ্চার-৩ নামের পাঁচটি যাত্রীবাহী লঞ্চ।
বণিক বার্তা-কে এসব তথ্য নিশ্চিত করেছেন, মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালের সহযোগী ইজারাদার ও টার্মিনাল ব্যবস্থাপক মোহাম্মদ আফসার উদ্দিন। তিনি বলেন,মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে বিভিন্ন পয়েন্টে এসব যাত্রীবাহী লঞ্চগুলো আটকে থাকার পরে,ধীরে ধীরে এসে নোঙ্গর করে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে।
মতামত