আপডেট : বুধবার, ০১ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

চরমশুরা গ্রামের পুরোনো সেতু এখন মরণফাঁদ ভোগান্তিতে সদরের ৭টি গ্রামের ৪০ হাজারের বেশি মানুষ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের দক্ষিন চর মশুরা এলাকার একটি খালের ওপর নির্মিত বহু বছরের পুরোনো সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির বেশিরভাগ রেলিং ভেঙে গেছে, আর যে অংশটুকু রয়েছে তাও অত্যন্ত নড়বড়ে ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন যানবাহন এই সেতু ব্যবহার করে চলাচল করছে। রেলিং না থাকায় সামান্য অসাবধানতাতেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতের বেলা এবং বর্ষা মৌসুমে সেতুটি দিয়ে চলাচল করতে গিয়ে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সেতুটি দক্ষিণ চর মশুরা থেকে জাজিরা, সৈয়দপুর, বকচর,চর আব্দুলাহ, চর ঝাপটা, ফুলতলা, মিনাবাজার সহ আশপাশের আরো বেশ কয়েকটি এলাকার ৪০/৪৫ হাজারের বেশি মানুষজন ব্যবহার করে আসছেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন এর ঝুঁকি বাড়ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

দক্ষিণ চর মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপু শিকদার জানান,
“এই সেতুটি আমাদের এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ শত শত মানুষ এই সেতু ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু সেতুটির বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ। অধিকাংশ রেলিং ভেঙে গেছে, আর যেগুলো আছে সেগুলোও খুবই নড়বড়ে। ছোট শিশু ও বয়স্ক মানুষদের নিয়ে সেতু পার হতে আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয়। বিশেষ করে রাতে বা বৃষ্টির সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে আমরা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাইনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, দ্রুত পুরোনো সেতুটি অপসারণ করে একটি আধুনিক ও টেকসই সেতু নির্মাণ করা হোক।”

চর মশুরা গ্রামের বাসিন্দা মোছা. রুবিনা আক্তার বলেন,“আমাদের সন্তানরা প্রতিদিন এই সেতু দিয়েই স্কুলে যায়। রেলিং না থাকায় সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। কোনো দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত। একটি নতুন সেতু নির্মাণ হলে এলাকার হাজারো মানুষের দুর্ভোগ দূর হবে।”

স্থানীয় যুবক মো. সোহেল হোসেন বলেন,
“সেতুটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চালকদের খুব সতর্ক হয়ে চলতে হয়। সামান্য ভুল হলেই খালে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক এবং নতুন সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করুক।”

স্থানীয়রা দ্রুত পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতুটি অপসারণ করে আধুনিক ও নিরাপদ নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নতুন সেতু নির্মাণ করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং জনদুর্ভোগও কমে আসবে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বিষয়টি নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী
সালেহ হাসান প্রামানিক মুন্সীগঞ্জের সময়কে জানান, ব্রীজটির বিষয়ে আমরা অবগত। ব্রীজের সয়েল টেস্ট ও ডিজাইন করা হয়েছে। কয়েক মাসের মধ্যে আশা করছি টেন্ডার হয়ে যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

চরমশুরা গ্রামের পুরোনো সেতু এখন মরণফাঁদ ভোগান্তিতে সদরের ৭টি গ্রামের ৪০ হাজারের বেশি মানুষ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চরমশুরা গ্রামের পুরোনো সেতু এখন মরণফাঁদ ভোগান্তিতে সদরের ৭টি গ্রামের ৪০ হাজারের বেশি মানুষ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের দক্ষিন চর মশুরা এলাকার একটি খালের ওপর নির্মিত বহু বছরের পুরোনো সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির বেশিরভাগ রেলিং ভেঙে গেছে, আর যে অংশটুকু রয়েছে তাও অত্যন্ত নড়বড়ে ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন যানবাহন এই সেতু ব্যবহার করে চলাচল করছে। রেলিং না থাকায় সামান্য অসাবধানতাতেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতের বেলা এবং বর্ষা মৌসুমে সেতুটি দিয়ে চলাচল করতে গিয়ে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সেতুটি দক্ষিণ চর মশুরা থেকে জাজিরা, সৈয়দপুর, বকচর,চর আব্দুলাহ, চর ঝাপটা, ফুলতলা, মিনাবাজার সহ আশপাশের আরো বেশ কয়েকটি এলাকার ৪০/৪৫ হাজারের বেশি মানুষজন ব্যবহার করে আসছেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন এর ঝুঁকি বাড়ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

দক্ষিণ চর মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপু শিকদার জানান,
“এই সেতুটি আমাদের এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ শত শত মানুষ এই সেতু ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু সেতুটির বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ। অধিকাংশ রেলিং ভেঙে গেছে, আর যেগুলো আছে সেগুলোও খুবই নড়বড়ে। ছোট শিশু ও বয়স্ক মানুষদের নিয়ে সেতু পার হতে আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয়। বিশেষ করে রাতে বা বৃষ্টির সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে আমরা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাইনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, দ্রুত পুরোনো সেতুটি অপসারণ করে একটি আধুনিক ও টেকসই সেতু নির্মাণ করা হোক।”

চর মশুরা গ্রামের বাসিন্দা মোছা. রুবিনা আক্তার বলেন,“আমাদের সন্তানরা প্রতিদিন এই সেতু দিয়েই স্কুলে যায়। রেলিং না থাকায় সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। কোনো দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত। একটি নতুন সেতু নির্মাণ হলে এলাকার হাজারো মানুষের দুর্ভোগ দূর হবে।”

স্থানীয় যুবক মো. সোহেল হোসেন বলেন,
“সেতুটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চালকদের খুব সতর্ক হয়ে চলতে হয়। সামান্য ভুল হলেই খালে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক এবং নতুন সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করুক।”

স্থানীয়রা দ্রুত পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতুটি অপসারণ করে আধুনিক ও নিরাপদ নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নতুন সেতু নির্মাণ করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং জনদুর্ভোগও কমে আসবে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বিষয়টি নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী
সালেহ হাসান প্রামানিক মুন্সীগঞ্জের সময়কে জানান, ব্রীজটির বিষয়ে আমরা অবগত। ব্রীজের সয়েল টেস্ট ও ডিজাইন করা হয়েছে। কয়েক মাসের মধ্যে আশা করছি টেন্ডার হয়ে যাবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত