মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি জসিম নগর এলাকায় আরিফ বেপারী (৩২) হত্যাকাণ্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে মামলার তদন্তে গাফিলতির অভিযোগ তুলে দাবি পূরণ না হলে পিবিআইয়ের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ভিকটিম পরিবার সদস্যরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত
মামলার বাদীসহ নিহতের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা আগামী ৮ থেকে ১০ দিনের মাঝে পলাতক আসামীদের আটক করা না হলে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী পরিবার সদস্য নিহতের চাচাত ভাই মোঃ অপু।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর মূল আসামি নুর মোহাম্মদ গ্রেপ্তার হলেও মামলার অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
তারা আরও অভিযোগ করেন, মামলার তদন্তে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে সব জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। অন্যথায় পিবিআইয়ের বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

মতামত