জুলাই আন্দোলনের হত্যা মামলায় মুন্সীগঞ্জে গ্রেপ্তারকৃত সাবেক পৌর কাউন্সিলরকে জেলহাজতে প্রেরণ
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় সজল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের দেওভোগ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন সদর শহরের দেওভোগ এলাকার বাসিন্দা। তিনি শহর যুবলীগের সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
সদর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দেওভোগ বাজার এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় ৪ আগস্ট আনোয়ারসহ আওয়ামী-যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সজলসহ তিন জন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন এজাহারভূক্ত আসামী।
সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার হোসেনকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
জুলাই আন্দোলনের হত্যা মামলায় মুন্সীগঞ্জে গ্রেপ্তারকৃত সাবেক পৌর কাউন্সিলরকে জেলহাজতে প্রেরণ
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫