জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উদ্বেগ প্রকাশ
অনলাইন জুয়ায় মুন্সীগঞ্জে সমাজে সৃষ্ট অর্থনৈতিক ঝুঁকি ও নেতিবাচক প্রভাব
🔸 অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
🔸ঔষধের অনিয়ম প্রতিরোধে জেলা অ্যাকশন কমিটির কার্যক্রম বৃদ্ধির তাগিদ
মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
মুন্সীগঞ্জে অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও এর মাধ্যমে সৃষ্ট সামাজিক-অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা। একই সঙ্গে অনলাইন জুয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়
উপরোক্ত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর
সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আগস্ট মাসের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব, এর ফলে সৃষ্ট সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি এবং অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা আদালত সহায়তা কমিটি, জেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা সংক্রান্ত জেলা মনিটরিং কমিটি, জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রম এবং ঔষধের অনিয়ম প্রতিরোধে মুন্সীগঞ্জ জেলা অ্যাকশন কমিটির কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত