জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়
আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ
▫️ আইনশৃঙ্খলা স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে নির্দেশ
▫️মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা
▫️সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ
জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুন্সীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারস্পরিক সহযোগিতা, কার্যকর সমন্বয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ।
সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় কামরুজ্জামান রতন এমপি বলেছেন
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেছেন, জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর সমন্বয় ও সভায় গৃহীত সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়ন আশা করছে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। রোববার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে কামরুজ্জামান রতন এমপি বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর ভূমিকা নেওয়ার ওপর জোর দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠানগুলো নিরাপদ, সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন
কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায়
মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “মুন্সীগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা, ঐতিহ্যের নগরী। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে আনসার বাহিনী বিশেষ ভূমিকা পালন করবে। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, প্রতিটি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে নিয়মিত তথ্য প্রদান করতে হবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”
তিনি আরও বলেন, এলপিজির মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মা ইলিশ সংরক্ষণে অভিযান চলমান রয়েছে এবং নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার ও বিপণন রোধে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে। পরিবেশদূষণ রোধে সংশ্লিষ্ট সকল দপ্তরকে তাদের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, “জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা একে অপরের প্রতিযোগী নন, বরং সহযোগী। এ সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট সকল দপ্তরের।
তিনি বলেন, কোথায় কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাধান করতে হবে। প্রত্যেক দপ্তরের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসক হিসেবে আমার দায়িত্ব মূলত সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন করা।”
তিনি আরও উল্লেখ করেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। একইভাবে জেলার নির্বাচিত তিনজন সংসদ সদস্যের দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

মতামত