রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ বলেছেন, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেলা পরিষদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে এসব কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ। মঙ্গলবার জেলা পরিষদ কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম ইরাদত মানুর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নবনিযুক্ত প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। একই সময়ে নবনিযুক্ত প্রশাসক একেএম ইরাদত মানুকে অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।
অপরদিকে নবনিযুক্ত প্রশাসক একেএম ইরাদত মানু রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হালিম হোসেন এবং জেলা রেড ক্রিসেন্ট অফিসের ইউনিট অফিসার মো. মফিজুর রহমান নয়ন উপস্থিত ছিলেন।
এ সময় নতুন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতামত