আসন্ন পবিত্র ঈদ-উল আযহা সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে পশুর হাটের ইজারাদারদের সাথে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম মতবিনিময় সভা করেছেন। রোববার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
একাধিক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
জেলা পুলিশের উদ্যোগে পশুর হাটের ইজারাদারদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। সভায় ঈদুল আযহা উপলক্ষে পশুরহাটের ইজারাদারদের সমস্যা ও আশঙ্কার কথা মনোযোগ দিয়ে শুনে সমাধানকল্পে বিভিন্ন কৌশল ও পরামর্শ দেন পুলিশ সুপার।
এবারের হাট ব্যবস্থাপনা সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য পশুরহাটের ইজারাদারসহ সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ যেসব দিকনির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।
দিকনির্দেশনাগুলোর মধ্যে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে মাইকিং করা, এক হাটের পশুর ট্রাক জোর পূর্বক অন্য হাটে না নামানো, বাজারের নির্দিষ্ট এলাকার বাইরে অথবা মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পশু না রাখা, বাজার কমিটি কর্তৃক প্রদত্ত নির্ধারিত পোষাকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা, পকেটমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, স্থানীয় অফিসার ইনচার্জদের সাথে সমন্বয় রেখে হাটে পুলিশ কন্ট্রোলরুম স্থাপন এবং বড় ব্যবসায়ীদের বেশি পরিমান টাকা স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের সহযোগীতা নেওয়া, পশুহাটে পর্যাপ্ত জালনোট সনাক্তকরণ মেশিন রাখা,চাঁদাবাজি রোধ এবং তাৎক্ষণিক পুলিশী সেবা গ্রহনের জন্য হাট এলাকার দৃশ্যমান স্থানে জেলা পুলিশের সিনিয়র অফিসারসহ সংশ্লিষ্ট অফিসারদের সরকারি মোবাইল নম্বর সম্বলিত ফেসটুন/ব্যানার টাঙ্গানোর নির্দেশনা।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও মুন্সীগঞ্জ জেলার পশুর হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।
মতামত