আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের নাম নয়; সাক্ষরতা মানুষকে সচেতন করে, আত্মনির্ভরশীল করে এবং নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে সাহায্য করে। একজন শিক্ষিত ও সচেতন মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে পুলিশ সুপার বলেন, আমাদের মনে রাখতে হবে- একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশের প্রতিটি মানুষ শিক্ষার আলোয় আলোকিত হবে। তাই কোনো শিশু যে বিদ্যালয়ের বাইরে না থাকে এবং কোনো প্রাপ্ত বয়স্ক মানুষ যেন নিরক্ষর না থাকে।
পুলিশ সুপার মো মেনহাজুল আলম আরও বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর, তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা ও তথ্য সম্পর্কে সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষিত, সচেতন ও দক্ষ জনগোষ্ঠীই পারে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলেতে। একটি নিরক্ষরমুক্ত ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব- এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।
এ সময় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত