আপডেট : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত নিরাপদ কৃষিপণ্য উৎপাদনেই অর্থনীতি শক্তিশালী করা সম্ভব

মুন্সীগঞ্জে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা উত্তম কৃষি চর্চা (জিএপি) প্রোটোকল, রপ্তানি সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ" বিষয়ক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুলের (এমএবিএস) সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা বিপণন কর্মকর্তা মো. সামির হোসাইন সিয়াম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব শান্তনা রাণী, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ম্যাবস-এর সদস্যবৃন্দ এবং কৃষিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

সভায় নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য বিশেষ করে আলু উৎপাদনে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা উত্তম কৃষি চর্চা (জিএপি) প্রোটোকল অনুসরণের গুরুত্ব, আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মান নিশ্চিতকরণ, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মূল্য সংযোজন এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ, মানসম্মত ও রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি সরকারি বিভিন্ন দপ্তর, উদ্যোক্তা, কৃষক ও বাজার সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা কৃষিপণ্যের বিশেষ করে আলু উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও রপ্তানি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। সভায় উত্থাপিত সুপারিশসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত নিরাপদ কৃষিপণ্য উৎপাদনেই অর্থনীতি শক্তিশালী করা সম্ভব
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত নিরাপদ কৃষিপণ্য উৎপাদনেই অর্থনীতি শক্তিশালী করা সম্ভব

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা উত্তম কৃষি চর্চা (জিএপি) প্রোটোকল, রপ্তানি সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ" বিষয়ক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুলের (এমএবিএস) সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা বিপণন কর্মকর্তা মো. সামির হোসাইন সিয়াম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব শান্তনা রাণী, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ম্যাবস-এর সদস্যবৃন্দ এবং কৃষিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

সভায় নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য বিশেষ করে আলু উৎপাদনে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা উত্তম কৃষি চর্চা (জিএপি) প্রোটোকল অনুসরণের গুরুত্ব, আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মান নিশ্চিতকরণ, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মূল্য সংযোজন এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ, মানসম্মত ও রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি সরকারি বিভিন্ন দপ্তর, উদ্যোক্তা, কৃষক ও বাজার সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা কৃষিপণ্যের বিশেষ করে আলু উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও রপ্তানি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। সভায় উত্থাপিত সুপারিশসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত