আপডেট : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন মুন্সীগঞ্জকে শিশুবান্ধব জেলা গড়ে তুলতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, মুন্সীগঞ্জকে একটি শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কোনো শিশু যেন বাল্যবিবাহ, শিশুশ্রম, নির্যাতন, শোষণ বা বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি শিশুর শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সমান সুযোগ সৃষ্টি করতে হবে। গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ শিশু একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।

বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষ্যে মুন্সীগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে ওঠে শিশুদের মিলনমেলায়।

বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরও বলেন, বাংলাদেশকে ভালোবেসে দেশের কল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শিশুদের যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে।

সুবর্ণজয়ন্তী প্রসঙ্গে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, বাংলাদেশ শিশু একাডেমি গত পাঁচ দশক ধরে শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীলতা চর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশুদের অন্বেষণ এবং উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন মুন্সীগঞ্জকে শিশুবান্ধব জেলা গড়ে তুলতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন মুন্সীগঞ্জকে শিশুবান্ধব জেলা গড়ে তুলতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, মুন্সীগঞ্জকে একটি শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কোনো শিশু যেন বাল্যবিবাহ, শিশুশ্রম, নির্যাতন, শোষণ বা বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি শিশুর শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সমান সুযোগ সৃষ্টি করতে হবে। গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ শিশু একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।

বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষ্যে মুন্সীগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে ওঠে শিশুদের মিলনমেলায়।

বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আরও বলেন, বাংলাদেশকে ভালোবেসে দেশের কল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শিশুদের যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে।

সুবর্ণজয়ন্তী প্রসঙ্গে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, বাংলাদেশ শিশু একাডেমি গত পাঁচ দশক ধরে শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীলতা চর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশুদের অন্বেষণ এবং উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত