মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, প্রতিটি শিশুর নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা শিশু কল্যাণ বোর্ড সম্পর্কিত অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় জেলা প্রশাসক শিশুদের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় সকল সংশ্লিষ্ট দপ্তরকে আন্তরিকতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
জেলা শিশু কল্যাণ বোর্ড সম্পর্কিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী । এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার, আবুল বাশার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তাসহ বোর্ডের অন্যান্য সদস্যগণ।
সভায় জেলার শিশু কল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি, ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শিশুদের অধিকার সংরক্ষণ, নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিশু কল্যাণে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

মতামত