মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্তর থেকে পুরাতন কাচারী এলাকা পর্যন্ত প্রধান সড়ক ও জুবলী সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অনাকাঙ্ক্ষিত যানজট প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ না থাকায় ট্রাফিক পুলিশের কার্যক্রম নিয়ে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
ছোট্ট এই জেলা শহরে সড়কের তুলনায় অধিক সংখ্যক অটোরিকশা ও মিশুক চলাচল, যত্রতত্র পার্কিং এবং পর্যাপ্ত জনবল না থাকায় ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, পুরাতন কাচারি চত্বর ও আশপাশের সড়কে বিপুলসংখ্যক অটোরিকশা ও মিশুক একসঙ্গে চলাচল করছে। আর এসব যানবাহন সড়কেট ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানোর কারণে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প দূরত্বের পথ অতিক্রম করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের। একই চিত্র প্রধান সড়কের পুরাতন কাচারী থেকে সুপার মার্কেট পর্যন্ত এলাকায়। যার যেভাবে মন চাচ্ছে, সে সেভাবেই অটো ও মিশুক সড়কের মাঝে থামিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। কোনো চালক ১৫/২০টি গাড়ীকে জটলায় ফেলে গাড়ী ঘুমাচ্ছে। পরিস্থিতি দেখলে মনে হবে, "এ যেনো মগের মুল্লুক"-এ আমাদের পথচলা।
শহরবাসীর অভিযোগ, যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় অটো ও মিশুক চালকরা ট্রাফিক আইনকে কোনো তোয়াক্কাই করছে না। যেখানে-সেখানে অটোরিকশা ও মিশুক দাঁড় করিয়ে রাখা এবং একই স্থানে একাধিক যানবাহনের জটলা সৃষ্টি হলেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
বিশেষ করে অফিস সময়, স্কুল-কলেজ ছুটির সময় এবং বাজারকেন্দ্রিক ব্যস্ত সময়ে কাচারি চত্বর এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি কাজে বের হওয়া মানুষ ও পথচারীদেরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, শহরের সড়কের ধারণক্ষমতার তুলনায় অটোরিকশা ও মিশুকের সংখ্যা অনেক বেশি। এ ছাড়া নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব, যত্রতত্র গাড়ি রাখার প্রবণতা এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের তৎপরতা না থাকা জেলা শহরে অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টির অন্যতম কারণ। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী সমাধানের উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় শহরবাসীর মধ্যে ক্ষোভ তৈরী হচ্ছে।
শহরবাসীর প্রত্যাশা, পুরাতন কাচারী চত্বর, থানারপুল চত্তরসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধি
অবৈধ পার্কিং বন্ধ, অটোরিকশা-মিশুকের সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ এবং নিয়মিত ট্রাফিক অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে চালকদের ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য করা। এসব পদক্ষেপ নেওয়া হলে প্রধান সড়ক ও জুবলী সড়কে যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন শহরবাসী।
দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মুন্সীগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে—এমন আশঙ্কা করছেন শহরবাসী।
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, জনবল সংকট থাকায় ট্রাফিক পুলিশের কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। শিগগিরই গতি বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

মতামত