আপডেট : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টংগিবাড়ীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন এবং জনগণকে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (২০ মে ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টংগিবাড়ী, মুন্সিগঞ্জ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল মালেক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াজেদ ওয়াসীফ। এছাড়াও উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, সেবার গুণগত মান বৃদ্ধি, চিকিৎসা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, লাইসেন্স ও নবায়ন কার্যক্রম, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ, দক্ষ জনবল নিয়োগ এবং সরকারি স্বাস্থ্য নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বর্তমানে জনগণের চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই এসব প্রতিষ্ঠানে সেবার মান বজায় রাখা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা এবং নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথি মোঃ ওয়াজেদ ওয়াসীফ বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই স্বাস্থ্যসেবার সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ নেই। জনগণ যাতে সঠিক ও মানসম্মত চিকিৎসা সেবা পায়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে ডাঃ মোহাম্মদ আবদুল মালেক বলেন, উপজেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিভাগের নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে।
সভায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন প্রস্তাবনা প্রদান করেন। সভা শেষে স্বাস্থ্যসেবা খাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণকে উন্নত সেবা প্রদানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টংগিবাড়ীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টংগিবাড়ীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image
 
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন এবং জনগণকে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (২০ মে ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টংগিবাড়ী, মুন্সিগঞ্জ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল মালেক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াজেদ ওয়াসীফ। এছাড়াও উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, সেবার গুণগত মান বৃদ্ধি, চিকিৎসা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, লাইসেন্স ও নবায়ন কার্যক্রম, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ, দক্ষ জনবল নিয়োগ এবং সরকারি স্বাস্থ্য নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বর্তমানে জনগণের চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই এসব প্রতিষ্ঠানে সেবার মান বজায় রাখা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা এবং নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথি মোঃ ওয়াজেদ ওয়াসীফ বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই স্বাস্থ্যসেবার সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ নেই। জনগণ যাতে সঠিক ও মানসম্মত চিকিৎসা সেবা পায়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে ডাঃ মোহাম্মদ আবদুল মালেক বলেন, উপজেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিভাগের নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে।
সভায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন প্রস্তাবনা প্রদান করেন। সভা শেষে স্বাস্থ্যসেবা খাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণকে উন্নত সেবা প্রদানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত