মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে জেলা পরিষদের যাত্রী ছাউনিতে ‘রাকিব কনফেকশনারি’ নামে একটি দোকান পরিচালনা করা হচ্ছে। বিষয়টি জানার পর দোকানটি সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে মুন্সীগঞ্জ জেলা পরিষদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে আলদি বাজারে গিয়ে দেখা যায়, যাত্রীদের বসা ও অপেক্ষার জন্য নির্মিত জেলা পরিষদের যাত্রী ছাউনির ভেতরে ‘রাকিব কনফেকশনারি’ নামে একটি দোকান পরিচালনা করা হচ্ছে। সেখানে বিভিন্ন কনফেকশনারি পণ্য বিক্রি করা হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, যাত্রীদের বিশ্রাম ও অপেক্ষার জন্য নির্মিত ছাউনিতে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করায় যাত্রীদের বসার জায়গা কমে গেছে। যাত্রী ছাউনিতে কীভাবে দোকান পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে তাঁদের।
দোকান পরিচালনাকারী রাকিব বলেন, তাঁর বাবা মজিবুর সৈয়াল একজনের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়েছেন। তাঁরা নিয়মিত ভাড়া পরিশোধ করে সেখানে ব্যবসা পরিচালনা করছেন।
রাকিবের বাবা মজিবুর সৈয়াল বলেন, “আমি মুন্সীগঞ্জ সততা ক্লিনিকের মালিক আহসানউল্লাহর কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়েছি। প্রতি বছর ৬০ হাজার টাকা ভাড়া দিই। আহসানউল্লাহ জেলা পরিষদ থেকে এটি লিজ নিয়ে আমাদের কাছে ভাড়া দিয়েছেন।”
এ বিষয়ে আহসানউল্লাহ বলেন, “আমি এটা লিজ নিয়ে ভাড়া দিয়েছি।”
তবে জেলা পরিষদের যাত্রী ছাউনিতে কনফেকশনারি ব্যবসা পরিচালনার বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার বলেন, “যাত্রী ছাউনিতে কনফেকশনারি ব্যবসা করার নিয়ম নেই। ইতিমধ্যে আমরা বিষয়টি জেনেছি এবং তাকে কনফেকশনারি সরিয়ে নিতে বলা হয়েছে।”

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত