আপডেট : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস রিপন মল্লিকের

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি তাদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু করে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন আলী আজগর রিপন মল্লিক। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার প্রস্তুতি ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কাপড় বিতরণ করেন তিনি। এ উদ্যোগকে ঘিরে উপস্থিত মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও আশ্বাস দেন, সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে তিনি ও তাঁর দল সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে পাশে থাকবেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও কাপড় বিতরণের মধ্য দিয়ে টঙ্গীবাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সৌহার্দ্য বজায় রাখার বার্তা তুলে ধরেন উপজেলা বিএনপির এই নেতা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস রিপন মল্লিকের
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস রিপন মল্লিকের

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি তাদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু করে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন আলী আজগর রিপন মল্লিক। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার প্রস্তুতি ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কাপড় বিতরণ করেন তিনি। এ উদ্যোগকে ঘিরে উপস্থিত মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও আশ্বাস দেন, সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে তিনি ও তাঁর দল সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে পাশে থাকবেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও কাপড় বিতরণের মধ্য দিয়ে টঙ্গীবাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সৌহার্দ্য বজায় রাখার বার্তা তুলে ধরেন উপজেলা বিএনপির এই নেতা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত