আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়িতে পালিয়ে প্রেমিকাকে বিয়ে করায় প্রেমিকের শিক্ষক পিতাকে পুলিশ গ্রেপ্তার করে রাজনৈতিক মামলায়

টঙ্গীবাড়িতে পালিয়ে প্রেমিকাকে বিয়ে করায়

প্রেমিকের শিক্ষক পিতাকে পুলিশ গ্রেপ্তার করে রাজনৈতিক মামলায়

▫️পাঁচগাও ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম শেখের বিরুদ্ধে অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রেমিকাকে পালিয়ে বিয়ে করার ঘটনায় প্রেমিকের স্কুল শিক্ষক বাবাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করানোর মতো ঘটনা ঘটেছে। পাঁচগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সেলিম শেখ ও তা ভাই শাহিন শেখ মিথ্যা মামলায় প্রেমিকের নির্দোষ পিতাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রেমিকা সিমরান ফেসবুকে লাইভে এমন অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার বিষয়টি গতকাল বৃহস্পতিবার সোস্যাল মিডিয়া ভাইরাল হয়ে উঠেছে।

প্রেমিক আব্দুল রাজ্জাক রাজুর স্ত্রী ও প্রেমিকা সিমরান ফেসবুকে লাইভে এসে বলেছেন, তাদের দুজনের মধ্যে ৪ বছর আগে থেকেই প্রেমের সর্ম্পক ছিল। পরে তারা আদালতের মাধ্যমে বিয়ে করেন। বিষয়টি তাদের দুই পরিবার না মেনে নেওয়ায় তাদের আত্মীয় পাঁচগাও ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ এবং তার ভাই শাহীন শেখ তাদের বাড়িতে গিয়ে মায়ের সাথে মৌখিক চুক্তি করেন তিন লক্ষ টাকার মাধ্যমে তারা বিয়ের ডিভোর্স দেয়ার ব্যবস্থাসহ অন্য জায়গায় বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বিষয়টি দেখবে।

সিমরান বলেন, এ ঘটনা জানার পরে সুযোগমতো তিনি তার স্বামী রাজুর কাছে চলে আসেন। এরপর সেলিম শেখ ও শাহীন শেখের পরামর্শে তার মা ভাসুরের নামে মিথ্যে অপহরন মামলা দিয়ে উত্তরা থেকে আটক করায়। কিন্তু তার কোন দোষ দেখাতে পায় নাই পুলিশ। শেষে কোন উপায় না পেয়ে তার শশুর উপজেলার ব্রাক্ষনভিটা ইউনিয়ণ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আজিজুর রহমানকে আওয়মী লীগের নেতা বানিয়ে পুলিশে ধরিয়ে দেয়। তার শশুর অসুস্থ দুটি হার্ড ব্লক রয়েছে।

এদিকে অভিযুক্ত আব্দুল রাজ্জাক রাজু তার বাবার মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবী করেছেন।

স্থানীয়রা জানান, রাজু ও সিমরানের মধ্যে দীর্ঘদিন গভীর প্রেম ছিল। তারা পালিয়ে বিয়ে করেছে। তারা দুজনই উপজেলার পাঁচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামের বাসিন্দা। আব্দুল রাজ্জাক রাজু ওই গ্রামের আজিজুর রহমান ঢালী এবং সিমরান একই গ্রামের রতন মুন্সী মেয়ে।

তারা আরও জানান, আজিজুর রহমান ঢালী কোন রাজনীতির সাথে জড়িত নেই। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচগাও ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ মুঠোফোনে জানান, আমি বিষয়টি ফেসবুকে দেখেছি। আমি ছেলে বা মেয়েটাকে ব্যক্তিগত ভাবে চিনি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।

শাহীন শেখ জানান, আমাদের এলাকায় সুনাম রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভাবে অভিযোগ তোলা হয়েছে। এসব কর্মকান্ডে আমি বা আমার ভাই জড়িত না।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ জানান, আজিজুর রহমানকে পদপদবী সহ আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়িতে পালিয়ে প্রেমিকাকে বিয়ে করায় প্রেমিকের শিক্ষক পিতাকে পুলিশ গ্রেপ্তার করে রাজনৈতিক মামলায়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে পালিয়ে প্রেমিকাকে বিয়ে করায় প্রেমিকের শিক্ষক পিতাকে পুলিশ গ্রেপ্তার করে রাজনৈতিক মামলায়

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

টঙ্গীবাড়িতে পালিয়ে প্রেমিকাকে বিয়ে করায়

প্রেমিকের শিক্ষক পিতাকে পুলিশ গ্রেপ্তার করে রাজনৈতিক মামলায়

▫️পাঁচগাও ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম শেখের বিরুদ্ধে অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রেমিকাকে পালিয়ে বিয়ে করার ঘটনায় প্রেমিকের স্কুল শিক্ষক বাবাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করানোর মতো ঘটনা ঘটেছে। পাঁচগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সেলিম শেখ ও তা ভাই শাহিন শেখ মিথ্যা মামলায় প্রেমিকের নির্দোষ পিতাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রেমিকা সিমরান ফেসবুকে লাইভে এমন অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার বিষয়টি গতকাল বৃহস্পতিবার সোস্যাল মিডিয়া ভাইরাল হয়ে উঠেছে।

প্রেমিক আব্দুল রাজ্জাক রাজুর স্ত্রী ও প্রেমিকা সিমরান ফেসবুকে লাইভে এসে বলেছেন, তাদের দুজনের মধ্যে ৪ বছর আগে থেকেই প্রেমের সর্ম্পক ছিল। পরে তারা আদালতের মাধ্যমে বিয়ে করেন। বিষয়টি তাদের দুই পরিবার না মেনে নেওয়ায় তাদের আত্মীয় পাঁচগাও ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ এবং তার ভাই শাহীন শেখ তাদের বাড়িতে গিয়ে মায়ের সাথে মৌখিক চুক্তি করেন তিন লক্ষ টাকার মাধ্যমে তারা বিয়ের ডিভোর্স দেয়ার ব্যবস্থাসহ অন্য জায়গায় বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বিষয়টি দেখবে।

সিমরান বলেন, এ ঘটনা জানার পরে সুযোগমতো তিনি তার স্বামী রাজুর কাছে চলে আসেন। এরপর সেলিম শেখ ও শাহীন শেখের পরামর্শে তার মা ভাসুরের নামে মিথ্যে অপহরন মামলা দিয়ে উত্তরা থেকে আটক করায়। কিন্তু তার কোন দোষ দেখাতে পায় নাই পুলিশ। শেষে কোন উপায় না পেয়ে তার শশুর উপজেলার ব্রাক্ষনভিটা ইউনিয়ণ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আজিজুর রহমানকে আওয়মী লীগের নেতা বানিয়ে পুলিশে ধরিয়ে দেয়। তার শশুর অসুস্থ দুটি হার্ড ব্লক রয়েছে।

এদিকে অভিযুক্ত আব্দুল রাজ্জাক রাজু তার বাবার মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবী করেছেন।

স্থানীয়রা জানান, রাজু ও সিমরানের মধ্যে দীর্ঘদিন গভীর প্রেম ছিল। তারা পালিয়ে বিয়ে করেছে। তারা দুজনই উপজেলার পাঁচগাও ইউনিয়নের মান্দ্রা গ্রামের বাসিন্দা। আব্দুল রাজ্জাক রাজু ওই গ্রামের আজিজুর রহমান ঢালী এবং সিমরান একই গ্রামের রতন মুন্সী মেয়ে।

তারা আরও জানান, আজিজুর রহমান ঢালী কোন রাজনীতির সাথে জড়িত নেই। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচগাও ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ মুঠোফোনে জানান, আমি বিষয়টি ফেসবুকে দেখেছি। আমি ছেলে বা মেয়েটাকে ব্যক্তিগত ভাবে চিনি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।

শাহীন শেখ জানান, আমাদের এলাকায় সুনাম রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভাবে অভিযোগ তোলা হয়েছে। এসব কর্মকান্ডে আমি বা আমার ভাই জড়িত না।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ জানান, আজিজুর রহমানকে পদপদবী সহ আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত