জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে 'নজরুল বর্ষ' উপলক্ষে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ সেপ্টেম্বর,বেলা ১১ টায় টঙ্গীবাড়ি, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া এর সভাপতিত্ব এসম আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক,মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান,প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা ইসলাম,কাজল কর,সোনারং সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী গন্যমান্য ব্যাক্তি বর্গ।
সভায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কীভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতামত