তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে এবং কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। শনিবার টঙ্গীবাড়িতে কৃষি উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “পার্টনার কংগ্রেস ও উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক কর্মকর্তা মো. তাজুল ইসলাম।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতিষ চন্দ্র পাল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সমাবেশে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি বাজার বণিক সমিতির সভাপতি হাজী আবুল হোসেন শেখ, সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মল্লিক, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, কৃষি সহকারী সম্প্রসারণ কর্মকর্তা আমিনুর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার লাকুরিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল তালুকদারসহ কৃষি অফিসের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি তাজুল ইসলাম বলেন,
কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।
সমাবেশে অন্যান্য বক্তারা কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই খাতে রূপান্তর করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের পাশাপাশি তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও সচেতন ও উৎসাহিত করতে হবে।
মতামত